বিনোদন

সাত পাকে বাঁধা পড়লেন গৌরব-দেবলিনা

বিবাহের অনুষ্ঠানে নবদম্পতি, ফুলের সাজে সজ্জিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নবদম্পতি বিবাহের অনুষ্ঠানে, ফুলের সাজে সজ্জিত পেছনে ফুলের গাছ ও আলোকসজ্জা সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাত পাকে বাঁধা পড়েছেন দেবলিনা কুমার এবং গৌরব চট্টোপাধ্যায়। ৯ ডিসেম্বর বুধবার পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে বিয়ে করেছেন টলিউডের এই জনপ্রিয় তারকাজুটি।

লাল বেনারসি পরে বউ সেজেছেন দেবলিনা। আর গৌরব পরেছেন সাদা ও সোনালি রঙের ধুতি-পাঞ্জাবি।

বুধবার রাতেই সোশ্যাল মিডিয়া ছেয়ে যায় দেবলিনা-গৌরবের বিয়ের ছবিতে। ছবিগুলোর কমেন্টবক্স ভরে যায় শুভেচ্ছা বার্তায়।

দীর্ঘ আড়াই বছর সম্পর্কের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন গৌরব-দেবলিনা। আগামী বছর মার্চ মাসে হবে এই দম্পতির রিসেপশন।

বোনের বিয়েতে গৌরবের সঙ্গে পরিচয় হয়েছে দেবলিনার। গৌরব ছিলেন তার নাচের সঙ্গী। সেখান থেকে বন্ধুত্ব, প্রেম।

বিষয়:গৌরব চট্টোপাধ্যায় দেবলিনা কুমার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…