চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত খুন মামলায় ম্যাজিস্ট্রেটের সাক্ষ্যগ্রহণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৬ পূর্বাহ্ণ ২১, মার্চ ২০১৬
অন্যান্য, আদালত
A A

নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুন মামলায় কয়েকজন আসামীর ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দী রেকর্ডকারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আজ সোমবার সাক্ষ্য গ্রহন করা হয়েছে। এর আগে প্রধান আসামী নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামীকে আদালতে হাজির করা হয়।

সোমবার সকালে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তাদের হাজির করা হয়। সকাল সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের স্বাক্ষ্য এবং জেরা শেষে মামলার অপর স্বাক্ষী বন্দর থানার এস আই বেলায়েত, এস আই মিজান, কনষ্টবল রমজান মৃধা, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম ও ফকরুল ইসলামের স্বাক্ষ্য গ্রহন করা হয়।

৭ খুনের পৃথক দুটি মামলার মধ্যে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৫ জন হত্যা মামলার বাদী সেলিনা ইসলাম বিউটির দায়ের করা মামলার দ্বিতীয় দিনের মতো স্বাক্ষ্য ও জেরা করা হচ্ছে।

Banglabid

তবে মামলার প্রধান আসামী নুর হোসেন হাইকোর্টে অপর একটি রিট মামলা করে আজ সময় প্রার্থনা করেন। আদালত সময় মঞ্জুর করে আগামী ২৮ মার্চ পরবর্তী শুনানীর দিন ধার্য করেন।

এ দিকে মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সাখাওয়াত হোসেন মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীর স্বাক্ষীদের শুনানী ও জেরাতে গাফিলতির অভিযোগ করে পিপির পরিবর্তনের দাবী করেন।

গত ৩ মার্চ নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মামলার বাদী নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির স্বাক্ষ্য গ্রহন শেষে ৩২ আসামীর পক্ষে আইনজীবীরা বিউটিকে জেরা করেন।

Reneta

আসামী তারেক সাঈদ অভিযোগপত্র থেকে অব্যাহতি চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন। তারেক সাঈদের পক্ষে দায়ের করা রিট আবেদনটি ১৬ মার্চ হাইকোটে খারিজ করে দেয়ার পর নিম্ন আদালতে মামলাটি চলমান থাকতে আর কোনো বাধা থাকছে না।

গত ৮ ফেব্রুয়ারী আলোচিত ৭ খুনের দুটি মামলায় নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে আসামী করে অভিযোগ গঠন করে আদালত। আদালত ২৯ ফেব্রুয়ারী ৭ হত্যার বিষয়ে দায়ের করা পৃথক দুটি মামলার মধ্যে একটি মামলার বাদী সিনিয়র আইনজীবী চন্দন সরকাররের মেয়ের জামাতা ডা. বিজয় কুমার পালের সাক্ষ্য গ্রহন করেন ।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ ৭ জনকে অপহরণের তিন দিন পর লাশ উদ্ধার করা হয়। খুনের ঘটনায় প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার ৪ সহযোগী হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে একটি মোট ফতুল্লা মডেল থানায় দুটি মামলা দায়ের করেন।

দীর্ঘ এক বছর তদন্তের পর তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ ২০১৫ সালের ৮ এপ্রিল মামলার নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়নগঞ্জে সাত খুনসাত খুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্রিকেট ডিপ্লোম্যাসিটাও খুব গুরুত্বপূর্ণ

পরবর্তী

অন্তিম শয়ানে দিতি

পরবর্তী

অন্তিম শয়ানে দিতি

আবার বিরাটের কাছে ফিরছেন অানুশকা

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT