চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত কলেজ বিষয়ে সমস্যা সমাধানে ইতিবাচক পথে এগোচ্ছি: ঢাবি ভিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A
ঢাবি ভিসি ও শিক্ষার্থীদের প্রশ্নফাঁসের বিষয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি ৭ কলেজ নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ইতিবাচক পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাবি ভিসি ড. মো. আখতারুজ্জামান।

বিদেশ সফর শেষে বুধবার বিকালে দেশে ফিরে ৭ কলেজ সংকটে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে জানতে চাইলে চ্যানেল আই অনলাইনকে এসব কথা বলেন ভিসি।

ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘৭ কলেজ সমস্যা সমাধানে ইতিবাচক পথে এগোচ্ছি৷ এ বিষয়ে ছাত্র প্রতিনিধি, উপ-উপাচার্য, ডিন, প্রাধ্যক্ষদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে সুপারিশ দিতে বলা হয়েছে৷’

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সুষ্ঠু সমাধানের জন্য সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে, উপাচার্যের মুখ থেকে ৭ কলেজের অধিভুক্তি বাতিলের সুস্পষ্ট ঘোষণা পেলে আন্দোলন থেকে তারা সরে যাবে। আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে ভিসি বলেন, ‘ আমি শিক্ষার্থীদের ক্লাসে যাওয়ার আহ্বান জানাচ্ছি। কোনোভাবেই যেন একাডেমিক কার্যক্রম ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

ভিসি বলেন, শিক্ষার্থীদের দাবির সুষ্ঠু সমাধানের জন্য যা যা সুপারিশ আসে সেসব বিষয়ে সরকারের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবো।’ উপাচার্যের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে অধিভুক্তি বাতিল আন্দোলনের মুখপাত্র শাকিল মিয়া বলেন, ‘এই বিষয়ে সিদ্ধান্ত নিতে এত দীর্ঘ সময় কেন নেওয়া হচ্ছে, তা আমাদের বোধগম্য নয়’

Reneta

পরবর্তীতে কোনও কর্মসূচি ঘোষণা সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান শাকিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্দোলনরত শিক্ষার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি’

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগপত্রে যেসব অসুস্থতার কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬

বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়িয়েছে চীনে

জুলাই ২৪, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদ নেতার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT