সাতক্ষীরা যশোর মহাসড়কের ছয়ঘরিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিনজন। সকাল সাড়ে ৮ টায় ছয়ঘরিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার চুপড়িয়া গ্রামের সাহিদা খাতুন ও তার মেয়ে সালমা খাতুন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমদাদুল হক শেখ জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী এ কে ট্রাভেলস ছয়ঘরিয়ায় যাত্রীবাহী নছিমনকে ধাক্কা দিলে মা ও মেয়ে রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলেই বাস চাপায় দু’জন নিহত হয়। নিহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।








