চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ দুই ‘অস্ত্র ব্যবসায়ী’ গুলিবিদ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ণ ১৩, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রমজান আলী মোল্লা (৩৩) ও মফিজুল ইসলাম (২৬) নামে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, তারা অস্ত্র ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও দুইটি ককটেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১২ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের একড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

রমজান আলী সদর উপজেলার ঘরছালা গ্রামের মৃত শওকত আলী মোল্লার ছেলে। আর মফিজুল ইসলাম কলারোয়া থানার মাদরা গ্রামের শুকুর আলী সরদারের ছেলে।

Banglabid

উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, রাতে একড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অবৈধ অস্ত্র বেচা-কেনার গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার এসআই পিন্টু লাল দাস ও এএসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়।

“উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে অতর্কিতভাবে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় তাদের ছোড়া বোমার আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে ওই দুইজন গুলিবিদ্ধ হয়।

পুলিশ প্রহরায় তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলিবিদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারে বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে জখম

পরবর্তী

‘ভাই, এই উপরটা কী বা কারা – জানতে চাই’

পরবর্তী

‘ভাই, এই উপরটা কী বা কারা - জানতে চাই’

দক্ষিণ চীন সাগর: মামলায় হেরে ফুঁসছে চীন

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT