আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে জমজমাট লড়াইয়ে চেলসিকে হারিয়েছে আর্সেনাল। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকলে পেনাল্টি শ্যুটআউটে ম্যাচ নিষ্পত্তি হয়। সেখানেও জমে ওঠে নাটক।
দুই দলই প্রথম পাঁচটি শটে গোল পায়। সাডেন ডেথে চেলসি হেরে যায় ৫-৬ ব্যবধানে।
এদিন ম্যাচের পাঁচ মিনিটের মাথায় চেলসিকে এগিয়ে দেন আন্টোনিও রুডিগার। আর্সেনাল সমতায় ফেরে অতিরিক্ত সময়ের খেলায়। গোল করেন আলেকজান্দ্রে লাকাজেট। এরপর খেলা গড়ায় পেনাল্টিতে।
পেনাল্টির প্রথম পাঁচটি শটে দুই দলই গোল পায়। নিয়মানুযায়ী খেলা গড়ায় সাডেন ডেথে। সেখানে দুই দলের একজন করে শট নিতে হয়।
প্রথমে শট নিতে আসেন চেলসির রুবেন লোফ্টাস-চিক। ডান পায়ে শট নিয়েছিলেন। কিন্তু জালের দেখা পেতে ব্যর্থ হন।
এরপর এগিয়ে আসেন আর্সেনালের অ্যালেক্স লোবি। চাপের মুখে মাথা ঠাণ্ডা রেখে ডান পায়ে বাঁদিক দিয়ে বল জালে পাঠান।







