চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়ে ১৫ কোটিতে কেকেআরে কামিন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সকে সাড়ে ১৫ কোটি রুপিতে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। অজি তারকা আগেও নাইটদের হয়ে খেলেছেন। কিন্তু চোটের জন্য বেশি ম্যাচ খেলতে পারেননি। এবার তাকে রেকর্ড দামে নিল শাহরুখ খানের দল।

নিলামে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার মোস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন রয়েছেন। এখনো তাদের নাম ডাকে ওঠেনি।

কামিন্সকে নিয়ে প্রথমে দর কষাকষি হয় দিল্লি ক্যাপিটালস ও বেঙ্গালোরের মধ্যে। ১০ কোটির পর থেকে দর হাঁকায় কেকেআর। শেষপর্যন্ত ১৫.৫০ কোটিতে কামিন্সকে কেনে কেকেআর। তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি।

এখন পর্যন্ত কামিন্সের দাম আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ১৬ কোটিতে যুবরাজ সিংকে ২০১৫তে কিনেছিল দিল্লি ডেয়ারডেভিলস।

কলকাতায় বসা বৃহস্পতিবারের নিলামে ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকসকে ১.৫ কোটি দিয়ে কিনেছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ও কিংস ইলেভন পাঞ্জাবের লড়াইয়ে ম্যাক্সওয়েলের জন্য দর ওঠে ১০ কোটির বেশি। শেষপর্যন্ত ১০ কোটি ৭৫ লাখ রুপিতে অজি অলরাউন্ডারকে নিয়েছে প্রীতি জিনতার পাঞ্জাব। অজি তারকার ভিত্তি দাম ছিল ২ কোটি।

অ্যারন ফিঞ্চকে ৪ কোটি ৪০ লাখে কেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। বিরাট কোহলির সঙ্গে ইনিংস শুরু করতে দেখা যেতে পারে অজি ওপেনারকে। কেকেআরের সঙ্গে দর কষাকষি করে ফিঞ্চকে কেনে আরসিবি। তারও ভিত্তি মূল্য ২ কোটি।

Reneta

১.৫ কোটিতে ইংলিশ ওপেনার জেসন রয়কে নিয়েছে দিল্লি। নাইটদের সাবেক ব্যাটসম্যান রবিন উথাপ্পাকে টেনেছে রাজস্থান রয়্যালস। উথাপ্পার দাম ৩ কোটি।

নিলামে প্রথমে কেকেআর কেনে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগানকে। ৫ কোটি ২৫ লাখে তাকে নেয় নাইটরা। কেকেআরের সঙ্গে দর হাঁকানোর লড়াইয়ে ছিল দিল্লি। তার ভিত্তিমূল্য ছিল ১.৫ কোটি। রাজস্থান রয়্যালস ৩ কোটিতে কিনেছে আরেক ইংলিশ জস বাটলারকে।

২০২০ আইপিএল নিলামে প্রথমে বিক্রি হন ক্রিস লিন। নাইট রাইডার্সের সাবেক ক্রিকেটারকে ২ কোটি দিয়ে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। সাউথ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিসকে ১০ কোটিতে দলে টেনেছে বেঙ্গালোর, তার ভিত্তি মূল্য ছিল ১.৫ কোটি।

নিলামে উঠলেও বিক্রি হননি ভারতীয় টেস্ট দলের দুই ক্রিকেটার হনুমা বিহারী ও চেতেশ্বর পূজারা। দল পাননি ইউসুফ পাঠান, স্টুয়ার্ট বিনিও।

প্রথমবার কলকাতায় হচ্ছে আইপিএল নিলাম। ১৩তম আইপিএলে হাতুরির নিচে উঠেছেন ৩৩৮ জন ক্রিকেটার। আগে ৩৩২ জন হলেও পরে আরও ছয়জনকে যোগ করা হয়। যাদের মধ্যে থেকে আটটি ফ্র্যাঞ্চাইজি মোট ৭৩ জন ক্রিকেটারকে কিনবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল নিলামআইপিএল-২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি’

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগপত্রে যেসব অসুস্থতার কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬

বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়িয়েছে চীনে

জুলাই ২৪, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদ নেতার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT