চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরের মাঠে ‘তামিম’ হাহাকার

সাজ্জাদ খানসাজ্জাদ খান
২:৩০ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ম্যাচ দেখতে ঢোকার অপেক্ষায় বন্দরনগরীর ক্রিকেটপ্রেমীরা

ম্যাচ দেখতে ঢোকার অপেক্ষায় বন্দরনগরীর ক্রিকেটপ্রেমীরা

চট্টগ্রাম থেকে: দুই বছর পর বন্দরনগরী চট্টগ্রামে হচ্ছে বাংলাদেশের ওয়ানডে ম্যাচ। অথচ নেই ঘরের ছেলে তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে দেখতে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসা দর্শকদের মাঝে এই অনুপস্থিতি নিয়ে হাহাকার। চোট কাটিয়ে দ্রুতই জাতীয় দলে ফিরবেন দেশসেরা ওপেনার তামিম, সেই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।

হালিশহর থেকে বাংলাদেশের খেলা দেখতে স্টেডিয়ামে আসা ইমতিয়াজ বললেন, তামিম ভাইয়ের ব্যাটিং অন্যদের থেকে আলাদা। তিনি যতক্ষণ ক্রিজে থাকেন, গ্যালারিতে আমরা ভিন্নরকম উচ্ছ্বাসে মেতে থাকি। তাকে খুব মিস করছি এই সিরিজে।

ইমতিয়াজের সঙ্গে মাঠে আসা আরেক তরুণ সিফাত বললেন, আশা করছি তামিম ভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরে আসবেন।

২০০৭ সালে ওয়ানডে অভিষেকের পর চট্টগ্রামে হওয়া ১৪ ম্যাচের সবকটিতে দলে ছিলেন তামিম ইকবাল। এবারই হচ্ছে ব্যতিক্রম। ঘরের মাঠে খান পরিবারের প্রতিভাবান এ ক্রিকেটারকে জিম্বাবুয়ে সিরিজে মিস করছে চট্টগ্রামবাসী। ১৬ বছর পর এমন হল, চট্টগ্রামে ম্যাচ অথচ দলে নেই বন্দরনগরীর কোনো খেলোয়াড়!

তামিমকে মিস করছেন চাচা আকরাম খানও। বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এবার দলের সঙ্গে চট্টগ্রাম এসেছেন ম্যানেজারের দায়িত্ব নিয়ে। ড্রেসিংরুম তো বটেই, মাঠের ২২ গজেও ভাতিজার ব্যাটিং মিস করছেন তিনি।

মঙ্গলবার সাংবাদিকদের আকরাম বলেন, ‘এশিয়া কাপ থেকেই ও(তামিম) বেশ হতাশ। কারণ ফর্মে থাকা একজন ক্রিকেটার যখন ইনজুরির কারণে খেলতে পারে না, স্বাভাবিকভাবেই তার ভালো লাগার কথা নয়। যে কারণে ওর বেশ মন খারাপ আছে।’

Reneta

সব ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের ব্যাটিং দেখতে না পেরে মন খারাপ দর্শকদেরও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামতামিম ইকবালবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT