চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৩০ রোহিঙ্গা উদ্ধার

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৩:৪০ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৯
- লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ত্রিশ রোহিঙ্গাকে উদ্ধার এবং মানবপাচারকারি চক্রের দুই সদস্যকে আটক করেছে বিজিবি।

শুক্রবার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের গোলারচর এবং বাহারছড়া ইউনিয়নের শিলখালী নোয়াখালিয়া পাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী।
বিজিবি জানিয়েছে, আটকরা টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আব্দুল করিমের ছেলে মোহাম্মদ হুমায়ুন (২০) এবং বাহারছড়া ইউনিয়নের জাহাজপূরা এলাকার মোহাম্মদ হাবিবুল্লাহ’র ছেলে মোহাম্মদ মুহিবুল্লাহ (২২)।
উদ্ধার হওয়া রোহিঙ্গারা, টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
লে. কর্নেল আছাদুদ-জামান বলেন: শুক্রবার ভোর রাতে স্থানীয় নানা সূত্রের খবর পাই সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশ কিছু সংখ্যক লোকজনকে জড়ো করা হয়েছে। এ খবরে বিজিবির পৃথক ২ টি টহল দল টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর এলাকা এবং শিলখালির নোয়াখালিয়া পাড়ায় অভিযান চালায়। এসময় শাহপরীর দ্বীপের গোলারচর এলাকায় সাগরতীরে ট্রলারে উঠার জন্য অপেক্ষায় থাকা ১২ জন রোহিঙ্গাকে উদ্ধার এবং ১ জন পাচারকারি চক্রের সদস্যকে আটক করা হয়। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।
এছাড়া বিজিবির পৃথক আরেকটি অভিযানে বাহারছড়া ইউনিয়নের শিলখালির নোয়াখালীয়া পাড়ায় অভিযান চালিয়ে ১৮ জন রোহিঙ্গাকে উদ্ধার এবং পাচারকারী চক্রের ১ সদস্যক আটক করা হয়েছে বলে জানান বিজিবির এ অধিনায়ক।
আছাদুদ-জামান বলেন: বাহারছড়া ইউনিয়নের শিলখালির নোয়াখালিয়া পাড়ার সাগরতীর সংলগ্ন পাহাড়ের ঝোপজঙ্গলে ট্রলার উঠার জন্য লুকিয়ে থাকা অবস্থায় ১৮ জনকে রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।
এতে আটক করা পাচারকারী চক্রের ১ সদস্যকে। উদ্ধার হওয়াদের মধ্যে ৩ জন পুরুষ, ১১ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।
আটক পাচারকারী চক্রের ২ সদস্যকে জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে বিজিবি খোঁজ খবর নিচ্ছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার করার প্রস্তুতি চলছে বলে জানান লে. কর্নেল আছাদুদ-জামান চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মালয়েশিয়া পাচারকালেরোহিঙ্গা উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

প্যারিসে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি খালি ও যান চলাচল বিঘ্ন

জুলাই ১৩, ২০২৬

‎হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে ৫৫ বিজিবি

জুলাই ১৩, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT