চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-মাহমুদউল্লাহর নেতৃত্বে তরুণদের মেলে ধরার সুযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগে দর্শক হয়ে আছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুই তারকার দল সুপার লিগে উঠতে না পারায় খেলতে পারছেন না ম্যাচ। বিসিবি তাদের মাঠে নামার সুযোগ করে দিচ্ছে। সাকিব-মাহমুদউল্লাহকে অধিনায়ক করে দুটি দল গঠন করেছে বোর্ড। যারা নিজেদের মধ্যে টি-টুয়েন্টি ম্যাচ খেলবে।

বিসিবি সবুজ দলের নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান থাকবেন লাল দলের নেতৃত্বে। বৃহস্পতিবার বিকাল ৫টায় শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে টি-টুয়েন্টি ফরম্যাটের ম্যাচটি।

সাকিব-মাহমুদউল্লাহর দলে আছেন আফিফ-হৃদয়-অনিক-ইবাদত-শরিফুল-নাহিদুলের মতো তরুণ ক্রিকেটাররাও। সামনে বাংলাদেশ ‘এ’ দলের ব্যস্ত সূচি। আছে এইচপি দলের ক্যাম্পও। তরুণদের সামনে সুযোগ বড় মঞ্চে নিজেদের তুলে ধরে জায়গা করে নেয়ার।

প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটে লটারি ভাগ্যে সাকিবকে পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব, মাহমুদউল্লাহ যান প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে ও তামিম ইকবালকে পায় কলাবাগান ক্রীড়া চক্র। তিন তারকার ক্লাবই সুপার লিগে উঠতে পারেনি। হাঁটুর ইনজুরিতে পড়ায় বৃহস্পতিবারের ম্যাচে খেলা হবে না তামিমের। পিএসএল ও জাতীয় দলের সিরিজ থাকায় প্রিমিয়ার লিগে একটি ম্যাচেও নামা হয়নি এই তারকাদের।

ছুটি নিয়ে গ্রামের বাড়ি যাওয়ায় বৃহস্পতিবারের ম্যাচে খেলবেন না মোস্তাফিজুর রহমানও। কাটার মাস্টারের ক্লাব প্রাইম দোলেশ্বর শিরোপার দৌড়ে টিকে থাকলেও বিশ্রাম চেয়ে প্রিমিয়ার লিগ খেলছেন না ফিজ।

বিসিবি সবুজ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদি মারুফ, আল-আমিন, সাদমান ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, ইরফান শুক্কুর, তাইজুল ইসলাম, শুভাশিস রায়, দেলওয়ার হোসেন, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, সাঈদ সরকার।

Reneta

বিসিবি লাল দল: সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, জাকির হাসান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, কাজী অনীক, মোহাম্মদ আজিম, রাইয়ান উদ্দিন, জনি তালুকদার, সাব্বির হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রস্তুতি ম্যাচলিড স্পোর্টসসাকিব-মাহমুদউল্লাহ
শেয়ারTweetPin1

সর্বশেষ

স্কালোনির মতে বিশ্বকাপে কোন নির্দিষ্ট ‘শক্তিশালী’ দল নেই

জুলাই ৭, ২০২৬

ফরাসি প্রেসিডেন্টের সফর চলাকালে দামেস্কে জোড়া বিস্ফোরণ

জুলাই ৭, ২০২৬

অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬

ট্যুর প্যাকেজ বুক করলেই মিলবে সৌদি আরবের পর্যটন ভিসা

জুলাই ৭, ২০২৬

জন্মদিনের আগেরদিন ৩৮ বছরে চলে গেলেন আফগান সাবেক পেসার

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT