চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবে অটুট গুরুর আস্থা

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:১৬ অপরাহ্ণ ২০, জুলাই ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সব ঠিক থাকলে ১০০ দিন পর উঠে যাবে নিষেধাজ্ঞা। সাকিব আল হাসান আবার ফিরবেন মাঠে। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার শাস্তি হিসেবে সবধরনের ক্রিকেট থেকে দুবছরের জন্য বাইরে থাকা টাইগার অলরাউন্ডারের এবছরই ফেরা সম্ভব একবছরের স্থগিত নিষেধাজ্ঞা উঠে গেলে। ফেরাটা কেমন হতে পারে সেটি খুব ভালোভাবে অনুমান করতে পারছেন ক্রিকেট গুরু নাজমুল আবেদীন ফাহিম। সামনের সময়ে নতুনরূপে সাকিবকে দেখা যাবে এমন বিশ্বাস সাবেক কোচের।

খেলাধুলা নিয়ে চ্যানেল আই অনলাইনের লাইভ শো ‘বি অ্যাক্টিভ’য়ে অতিথি হয়ে বিকেএসপির সাবেক কোচ ও বর্তমানে প্রতিষ্ঠানটির ক্রিকেট উপদেষ্টা হিসেবে কর্মরত নাজমুল বললেন অনেক কথাই। যথারীতি আসে সাকিব প্রসঙ্গও।

‘সাকিবের কাণ্ডে নিঃসন্দেহে আঘাত পেয়েছি। সাকিব একজন রোল মডেল সবার জন্য। সবাই চায় রোল মডেলের ক্লিন একটা ইমেজ থাকবে। তাকে যারা অনুসরণ, অনুকরণ করে তারা সেটাই চাইবে, আমরাও চাইবো। এই বাজে অভিজ্ঞতাটা সাকিবকে হয়ত দারুণভাবে ইতিবাচক দিকে নিয়ে যাবে। মানুষ হিসেবে তার মাঝে কিছুটা পরিবর্তন আসবে। আরও জ্ঞানী হবে এবং চিন্তা-ভাবনার মধ্যে পরিবর্তন আসবে।’

‘খেলার কথা যদি বলি, আমার ধারণা সাকিব এখনও সেরা সময়ে আছে। কারণ সাকিব-তামিম-মুশফিক যখন খেলা শুরু করেছিল, তখন ওদের বয়স খুব কম ছিল, ওই বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলা খুব সহজ না। বাংলাদেশের মতো দেশের হয়ে খেলা সহজ না। যেহেতু ওরা প্রথম থেকেই ভালো খেলছিল, সবার চোখে পেড়েছিল, ওদের উপর চাপটাও কিন্তু বেশি ছিল। ওই পরিমাণ চাপ নিয়ে ওই বয়সে খেলা সহজ ব্যাপার না। তখন ওরা অতটা পরিণত ছিল না। আমাদের সিস্টেম কিন্তু এত পরিণত খেলোয়াড় তৈরি করার না, যারা বিভিন্ন ধরনের চাপ সামলানো শিখবে। সে ব্যবস্থা আমাদের এখানে নেই।’

লাইভ শো ‘বি অ্যাক্টিভ’য়ের সঞ্চালক সাজ্জাদ খান (বাঁয়ে) ও নাজমুল আবেদীন ফাহিম

‘ওরা খেলতে খেলতে সময়ের সঙ্গে শিখেছে। পারফর্ম করার সময়টা ওদের এখন এসেছে। আমরা ২-৩ বছর ধরে দেখছি মুশফিক খুব ভালো খেলছে। তামিমের খেলার ধরনের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। ফিটনেস অনেক উন্নত হয়েছে। অনেককিছু করার উপলব্ধি তাদের মাঝে এসেছে। এখন ওরা সবচেয়ে ভালো জায়গায় আছে। আমার মনে হয় এখন ওরা বেস্ট ক্রিকেট খেলবে, আগামী ৪-৫ বছর যতদিনই খেলুক।’

‘সাকিব বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে। এখন সে বুঝতে পেরেছে ওর লেভেল সম্পর্কে। এখন নিজের কাছে অনেক বড় বড় ইনিংস আশা করে বা ভালো বোলিং পারফরম্যান্স আশা করে। সাকিব খুব সহজে সন্তুষ্ট হওয়ার মানুষ না। এই লেভেলটা মেইনটেইন করোর চেষ্টা করবে। আমি নিশ্চিত সে যখন ফিরে আসবে, অনেক ভালো করবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটনাজমুল আবেদীন ফাহিমবাংলাদেশ ক্রিকেটলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT