চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে সাকিবের সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ষষ্ঠ বিপিএল শুরু করেছিলেন আগের পাঁচ আসর মিলিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে। ঝুলিতে ছিল ৮৩ উইকেট। নতুন আসরে অষ্টম ম্যাচ খেলতে নেমে এরইমধ্যে সেঞ্চুরি করে ফেলেছেন সাকিব আল হাসান। আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৭ উইকেট তার। সে পথেই মঙ্গলবার বিপিএলের প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট নেয়ার মালিকও হলেন।

মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ২৪ রান খরচ করেছেন সাকিব, নিয়েছেন ৩ উইকেট। ঢাকা অধিনায়ক কুমিল্লার শামসুর রহমান শুভকে ফিরিয়ে করেছেন উইকেটের সেঞ্চুরি। তার কীর্তির দিনে ৮ উইকেটে ১৫৩ রান তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।

টস জিতে ফিল্ডিংয়ে নেমে ইনিংসের তৃতীয় ওভারের শুরুতেই ১ রান করা এনামুল হক বিজয়কে ফিরিয়ে ঢাকাকে দারুণ সূচনা এনে দেন আন্দ্রে রাসেল। কুমিল্লার সংগ্রহ তখন কেবল ১৭। এর দশ রান পর অধিনায়ক ইমরুল কায়েস ৭ রানে ফিরলে মুখের হাসি চওড়া হয় সাকিবের।

তখন সাকিবের হাসি বেশি বাড়তে দেননি তামিম ইকবাল ও শামসুর রহমান। তৃতীয় উইকেট জুটিতে সাবধানী খেলে ৫১ রান যোগ করেন দুজনে। ২৮ বলে ৩৪ করার পর তামিম যখন ইনিংস বড় করার অপেক্ষায়, তখনই ডিপ মিডউইকেটে রনি তালুকদারের ক্যাচ বানিয়ে জাতীয় দলের প্রিয় বন্ধুকে সাজঘরে ফেরত পাঠান সাকিব।

তামিম ফিরলেও উইকেটে তখন খুঁটি গেড়ে বসেছেন শামসুর রহমান। সঙ্গী শহিদ আফ্রিদি। ১৪তম ওভারে দুই বলের ব্যবধানে দুজনকেই ফেরান সাকিব। শুভর উইকেটটি নিয়ে বিপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট নেয়ার কীর্তি গড়েন ঢাকা অধিনায়ক।

ফেরার আগে দলীয় সর্বোচ্চ ৩৪ বলে ৪৮ করেছেন শুভ। ৩টি চারের সঙ্গে যাতে ছক্কার মার ছিল একটি। শেষদিকে ব্যাটসম্যানরা রান তুলতে না পারায় সংগ্রহটা খুব একটা বড় হয়নি কুমিল্লার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT