চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের সামনে তিনটি রেকর্ডের সুযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৯ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

ওমানের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক রেকর্ডের সুযোগ বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানের সামনে। টি২০ বিশ্বকাপের বাছাইপর্বের শেষ ‘ডু অর ডাই’ ম্যাচে জিতলেই সুপার টেন খেলবে বাংলাদেশ।

ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি২০ ম্যাচ খেলার হাফসেঞ্চুরি করতে যাচ্ছেন সাকিব। বাংলাদেশর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে সংক্ষিপ্ত এই আসরে ৫০তম ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি। এর আগে উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমই একমাত্র বাংলাদেশী খেলােয়াড় যিনি টি২০তে ৫০ বা তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন।

নিজের ৫০তম ম্যাচে আরেকটি মাইলফলক স্পর্শ করার সুযােগ রয়েছে সাকিবের। এই ম্যাচে ২১ রান করতে পারলেই প্রথম বাংলাদেশী হিসেবে টি২০তে ১ হাজার রান করার গৌরব অর্জন করবেন তিনি। ৪৯ ম্যাচে ২২ দশমিক ৭৭ গড়ে ৯৭৯ রান করেছেন সাকিব।

তবে ১ হাজার রানের মালইফলক ছোঁয়ার ক্ষেত্রে সাকিবের চেয়ে এগিয়ে রয়েছেন তামিম। এই গৌরব অর্জনে আজকের ম্যাচে তামিমের দরকার ১১ রান। বর্তমানে বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে টি২০তে তামিমের রানই সবার শীর্ষে। ব্যাট হাতে ৯৭৯ রানের পাশাপাশি ৬ দশমিক ৭৩ গড়ে ৬৭ উইকেট শিকার করেছেন সাকিব।

আজ ২১ রান করতে পারলে আরো একটি রেকর্ড হবে সাকিবের। আজ সেটা পারলে টি২০তে ১ হাজার রানের পাশাপাশি ৫০ বা তার চেয়ে বেশি উইকেট পাওয়া বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হবেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার।  বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ১ হাজার রানের সাথে ৫০টির বেশি উইকেট নেন পাকিস্থানের টি২০ অধিনায়ক শহিদ আফ্রিদি।

বাংলাদেশের হয়ে টি২০’র ৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করার দাঁড়িয়ে ওপেনার তামিম ইকবাল ও অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। এ দুজনেই খেলেছেন ৪৮টি করে ম্যাচ। ওমানের বিপক্ষে ৪৯তম ম্যাচে মাঠে নামবেন তামিম-মাহমুদুল্লাহ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি২০ বিশ্বকাপ ২০১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও বেকহ্যামের লাল কার্ড: ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচে ৫ বিতর্কের গল্প

জুলাই ১৩, ২০২৬

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারি রব ডাইপেরিঙ্কের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT