ক্রিকেট

সাকিবের রেকর্ড ভাঙার অপেক্ষায় তানজিম-রিশাদ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে আলোচনা করছে, সম্ভবত ম্যাচের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সুপার এইট পর্বে টানা দ্বিতীয় হারে আফগানিস্তান ম্যাচটা এখন নিয়মরক্ষার। যদিও এ ম্যাচ থেকে বড় অর্জনের হাতছানি রয়েছে রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিবের। দুজনই চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে শিকার করেছেন ১১টি করে উইকেট। যা তাদের নিয়ে গেছে রেকর্ডের দুয়ারে।

বিশ্বকাপে এক আসরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করা বোলার সাকিব আল হাসান। ২০২১ সালে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে হওয়া আসরে ৬ ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার। তার আগে ভারতের মাটিতে ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে সাকিব নিয়েছিলেন ১০ উইকেট।

এবারের আগে বিশ্বকাপে সাকিব ছাড়া আর কোনো বোলার এক আসরে উইকেট দখলের দিক থেকে দুই অঙ্ক ছুঁতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপে বাংলাদেশের দুই তরুণ বোলার সাকিবকে (১১) স্পর্শ করে টপকে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।

রিশাদ কিংবা তানজিম যে-ই আফগানদের বিপক্ষে বেশি উইকেট পাবেন, সাকিবের রেকর্ড ভেঙে চূড়ায় উঠবেন। মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় কিংসটাউনে শুরু হবে সুপার এইট রাউন্ডে বাংলাদেশের শেষ ম্যাচটি।

বিষয়:টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ তানজিম হাসান সাকিব বাংলাদেশ-আফগানিস্তান রিশাদ হোসেন রেকর্ড সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…