চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের দলে বিদেশি ক্রিকেটার ১৪, দেশী ১১

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:১৬ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা একে অপরের সাথে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্লেয়ার্স ড্রাফটের পর ঢাকা ডায়নামাইটসের স্কোয়াডের দিকে তাকালে একটু চমকেই উঠতে হচ্ছে! দলটিতে বিদেশি ক্রিকেটারের সংখ্যা যেখানে ১৪, স্থানীয় ক্রিকেটার সবে ১১ জন! প্রশ্নটা তাই উঠছেই, কেন এত বিদেশি ক্রিকেটার? যেখানে খেলানো যাবে মাত্র পাঁচজনকে। দলটির কোচ খালেদ মাহমুদ সুজন দিলেন উত্তরটা, ইনজুরি বা অন্য কোনও কারণে কেউ খেলতে না পারলে তখন ভাল মানের বিকল্প পেতেই বিদেশি আধিক্যের দিকে ঝুঁকেছে ফ্র্যাঞ্চাইজি দলটি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ বাড়ানো হয়েছে। চারজনের জায়গায় খেলানো যাবে সর্বোচ্চ পাঁচজন পর্যন্ত। গত আসরের চ্যাম্পিয়ন ডায়নামাইটস ড্রাফটের আগেই ১২জন বিদেশির সঙ্গে চুক্তি সেরেছে। শনিবার ড্রাফট নিয়েছে আরও দুজন, জো ডেনলি ও আকিল হোসেনকে।

প্লেয়ার্স ড্রাফট শেষে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলতে হল খালেদ মাহমুদকে, ‘কিছু খেলোয়াড় চোটে পড়েছিল গতবার। আন্দ্রে রাসেল চলে গিয়েছিল। এভিন লুইসকে মিস করেছিলাম দুই ম্যাচে। এমন বড় খেলোয়াড় যখন মিস হয়ে যায়, সেকেন্ড ডিফেন্স যদি তখন খুব ভাল না থাকে চ্যাম্পিয়নশিপ কঠিন হয়ে যায়। শেষ মুহূর্তে একটা-দুইটা ম্যাচ হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবেন। সেটা মাথায় ছিল আমাদের। আমরা আবারও চ্যাম্পিয়ন হতে চাই। যদি ইনজুরির বা অন্যকোনও কারণে কাউকে হারাই, বিকল্প যাতে থাকে সেজন্যই এত বিদেশি নেওয়া।’

খালেদ মাহমুদ সুজন
Banglabid

বিদেশি ক্রিকেটার সংগ্রহে কাগজে-কলমে এবারও এগিয়ে ঢাকা। কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহিদ আফ্রিদি, মোহাম্মদ আমির, এভিন লুইস, কেভিন কুপার, রাসফোর্ড বেটন, সুনিল নারাইনের মতো তারকা ক্রিকেটার আছেন গত আসরের চ্যাম্পিয়নদের দলে।

দেশি ক্রিকেটারদের মধ্যে আইকন সাকিব আল হাসানের সঙ্গে ধরে রাখা ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ শহীদ, মেহেদী মারুফ থাকছেন। ড্রাফট থেকে আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, সাকলাইন সজীব, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নূর আলম সাদ্দামকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT