চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের ডাকে সাড়া দিলে ফাইনালই খেলা হত না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৯ অপরাহ্ন ১৬, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চরম উত্তেজনায় ভরা ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে নিধাস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ। কিন্তু ম্যাচের শেষ ওভারে ‘ওয়াইড-নো’ বল নিয়ে সৃষ্ট জটিলতার সময় অধিনায়ক সাকিব আল হাসানের ডাকে সাড়া দিয়ে মাহমুদউল্লাহ মাঠ ছাড়লে ফাইনালেই ওঠা হত না টাইগারদের।

ঘটনা বাংলাদেশ ইনিংসের শেষ ওভারে। ইসুরু উদানা পরপর দুই বলে বাউন্স দেয়ার পরও ওয়াইড বা উচ্চতার নো বল না ডাকায় ক্ষেপে যান মাহমুদউল্লাহ। এসময় মাঠ আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান তিনি। একই সময়ে শ্রীলঙ্কার ফিল্ডারদের সঙ্গেও তর্কে জড়ান সাইডলাইনে থাকা বাংলাদেশের খেলোয়াড়রা।

মাঠের দুই আম্পায়ার কথা বলেন মাহমুদউল্লাহ ও তার সঙ্গী রুবেল হোসেনের সঙ্গে। আর তৃতীয় আম্পায়ারের সঙ্গে বাইরে তর্ক জড়ান সাকিব। এসময় মাহমুদউল্লাহ ও রুবেলকে মাঠ ছেড়ে বাইরে আসার ডাক দেন সাকিব। কিন্তু মাঠ আম্পায়ারদের সঙ্গে কথা বলে সাকিবের ডাকে সাড়া না দিয়ে ব্যাটিং চালিয়ে যান দুই ব্যাটসম্যান। আর সাকিবকে সাইডলাইন থেকে প্যাভেলিয়নে পাঠিয়ে দেয়া হয়।

ইএসপিএন-ক্রিকইনফো বলছে, ওই সময় সাকিবের ডাকে মাহমুদউল্লাহ সাড়া দিলে বাংলাদেশ ডিসকোয়ালিফাই হত। তাতে ভারতের বিপক্ষে ফাইনালই খেলা হত না টাইগারদের।

ওই সময়ে ঘটা উত্তেজনা নিয়ে পুরস্কার বিতরণী মঞ্চে তামিম জানান, দ্বিতীয় বাউন্সটির সময় লেগ আম্পায়ার নো বলের ইশারা করেছিলেন, কিন্তু স্ট্রাইক প্রান্তের আম্পায়ার তাতে সাড়া দেননি। এতেই ক্ষেপে যান সাকিব।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর মঞ্চে অবশ্য বন্ধুত্বের কেতনই ওড়ালেন সাকিব। বললেন, ‘শর্টার ভার্সনের ম্যাচে উত্তেজনা অনেক বেশি থাকে। ইমোশনও অনেক বেশি কাজ করে। দ্রুত অনেক কিছু পরিবর্তন হয়। তবে উত্তেজনা যেটুকু মাঠেই। মাঠের বাইরে সবাই আমরা ভাল বন্ধু।’

Reneta

‘টিম লিডার হিসেবে, দলের অধিনায়ক হিসেবে আমার আরো সতর্ক হওয়া উচিত ছিল। সামনে আরো সতর্ক হব।’-সাকিবের এই কথায় যেন খানিকটা আত্ম-উপলব্ধির সুর!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নিধাস ট্রফিলিড স্পোর্টস
শেয়ারTweetPin20

সর্বশেষ

রেকর্ড জরিমানার সঙ্গে দলবদলে নিষেধাজ্ঞা চেলসির

মার্চ ১৬, ২০২৬

ইরানে আরও তিন সপ্তাহ যুদ্ধের পরিকল্পনা ইসরায়েলের

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতের সব প্রস্তুতি সম্পন্ন

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লটারি বাদ: ভর্তিযুদ্ধ শিশুদের ওপর বাড়াবে চাপ

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মাতুয়াইল ল্যান্ডফিল পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT