চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের ঝোড়ো ব্যাটিংয়ে প্রথম জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ণ ০৭, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতা পুষিয়ে দিয়ে বাইশগজে ঝড় তুলে জ্যামাইকা তালাওয়াসকে আসরের প্রথম জয় এনে দিয়েছেন সাকিব আল হাসান। বার্বাডোজ ট্রাইডেন্টসকে ১২ রানে হারানোর ম্যাচে জ্যামাইকার হয়ে ব্যাটে-বলে জ্বলে উঠেছেন টাইগার অলরাউন্ডার।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে রোববার রাতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৫৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে জ্যামাইকা তালাওয়াস। জবাব দিতে নেমে ১৪২ রানে গুটিয়ে যায় বার্বাডোজ। ম্যাচে ঝোড়ো ব্যাটিংয়ের পর এক উইকেট অবদান সাকিবের।

সাকিব ক্রিজে আসেন জ্যামাইকার দুঃসময়ে। ওয়াহাব রিয়াজের আগুন ঝরানো এক স্পেল চলছিল তখন। চার বলের মধ্যে উদ্বোধনী লেন্ডল সিমন্স (৩০), ইমাদ ওয়াসিম (০) ও রোভম্যান পাওয়েলকে (০) সাজঘরে পাঠিয়ে দলকে ভালো অবস্থানে পৌঁছে দেন এই পাকিস্তানি পেসার।

জ্যামাইকার সংগ্রহ তখন ৪ উইকেটে ৬৫। ওয়ান ডাউনে নামা আন্দ্রে ম্যাক্কার্থিকে নিয়ে সেখান থেকে শুরু সাকিবের প্রতিরোধ। দুজনে ৮৪ রান যোগ করেন। ম্যাক্কার্থি ৩টি করে চার-ছয়ে ৪৪ বলে ৬০ রানে ফিরে গেলেও অপরাজিত থাকেন সাকিব। তার ৪৪ রানের ইনিংসটি ৫ চার ও এক ছয়ে ৩২ বলে সাজানো।

লক্ষ্য তাড়া করতে নেমে জ্যামাইকার মোহাম্মদ সামির তোপে পড়ে বার্বাডোজ। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নেন এই পাকিস্তানি। সাকিব নেন ওয়েন পার্নেলের উইকেটটি। ৪ ওভারে ২৮ রান খরচায় স্পেল শেষ করেন।

কাইরন পোলার্ডের ২ চার ও ৬ ছয়ে ৩৩ বলে সাজানো ৬২ রানের ঝড় তোলা ইনিংসটি তাতে পরাজয়ের খাতাতেই থাকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সাকিব আল হাসানসিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ শেষ ডাচ তারকা ডিফেন্ডারের

মে ১৬, ২০২৬

কারিনার জানাজা ও দাফন নিয়ে যা জানালেন বাবা কায়সার হামিদ

মে ১৬, ২০২৬

গ্যাসলাইনের আগুনে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন সম্পন্ন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা আল-মিনুকি নিহতের দাবি ট্রাম্পের

মে ১৬, ২০২৬

মালদ্বীপে তিন সাবেক রাষ্ট্রপতির ঐক্য, মুইজ্জু সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT