চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের জন্য ‘দুঃখিত’ মাশরাফী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৭ পূর্বাহ্ণ ০৬, জুলাই ২০১৯
- লিড নিউজ, ক্রিকেট, স্পোর্টস
A A

সাকিব আল হাসানের অবিশ্বাস্য পারফরম্যান্স দেখা গেছে ইংল্যান্ড বিশ্বকাপে। এমন ধারাবাহিকতা সত্ত্বেও তাকে খালি হাতেই ফিরতে হচ্ছে! বাংলাদেশ যে প্রত্যাশার আগেই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়েছে। দলের দুর্দান্ত পারফর্ম করা এমন সেরা খেলোয়াড়কে প্রয়োজনীয় সহায়তা দিতে না পারার জন্য দুঃখই হচ্ছে মাশরাফী বিন মোর্ত্তজার।

ম্যাচ শেষে তাই সাকিবের জন্য অকুণ্ঠ প্রশংসার পাশাপাশি আক্ষেপও ঝরল অধিনায়কের কণ্ঠে। পুরস্কার বিতরণীর মঞ্চে এসে সেটা অকপটেই জানালেন মাশরাফী।

‘আমি গত দুটি ম্যাচেই চিন্তা করেছি- সাকিব অনেক ভালো খেলেছে কিন্তু আমরা জুটি গড়তে পারিনি। ম্যাচ ৫০-৫০ বলি। মনে করেছি এটি তাড়া করতে পারবো। তবে জুটি গড়তে ব্যর্থ হয়েছি। আমরা খুবই দুঃখিত সাকিবের জন্য। যদি আমরা অন্যরা এগিয়ে আসতে পারতাম, তাহলে হয়ত টুর্নামেন্ট অন্যরকম হতে পারত। সে পুরো টুর্নামেন্টেই ছিল অসাধারণ। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে দারুণ করেছে।’

শুক্রবার লর্ডসে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৯৪ রানে ম্যাচ হাতছাড়া করেছে বাংলাদেশ। সরফরাজদের করা ৩১৫ রানের জবাবে ২২১ রানে গুটিয়ে যায় টাইগাররা।

পাকিস্তানের বিপক্ষে ব্যাটসম্যানদের ভরাডুবির মধ্যেও সপ্রতিভ ছিলেন সাকিব। ৭৭ বলে ৬৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলেছেন। আসরে ৮ ইনিংসে পাঁচটি ফিফটি ও দুটি সেঞ্চুরিতে এখন পর্যন্ত টুর্নামেন্ট সর্বোচ্চ ৬০৬ রান তার। ৮৬.৫৭ গড়ে এ রান তুলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নামের পাশে আছে ১১টি উইকেট শিকারের কীর্তিও।

বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ৬৭৩ রান করার বিশ্বরেকর্ড শচীন টেন্ডুলকারের দখলে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৫৯ রান অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেনের। শুক্রবার তৃতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের এক আসরে ছয়শ ছোঁয়ার কীর্তিতে নাম লিখিয়েছেন সাকিব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমাশরাফীসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬

জুলাইয়ের আদর্শ নিয়ে রাজনীতি বা ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চকবাজারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

জুলাই ৪, ২০২৬

৯০ মিনিট খেলার অবস্থায় আছেন নেইমার

জুলাই ৪, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়নদের টক্কর দিয়ে আর ‘অজানা’ নয় কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT