চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের চোখে রোডস যেমন

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:৪৭ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেটারদের উপর অসন্তুষ্টি নিয়ে বাংলাদেশ ছেড়েছেন চণ্ডিকা হাথুরুসিংহে, এমন প্রচার আছে! সাকিব আল হাসানের সঙ্গে কোচের দ্বন্দ্বের কথাও চাউর আছে। যদিও সেটি অস্বীকার করেছেন বর্তমানে নিজ দেশ শ্রীলঙ্কার হেড কোচের দায়িত্বে থাকা হাথুরু।

হাথুরু চলে যাওয়ার পর বাংলাদেশের হেড কোচের দায়িত্ব নেন স্টিভ রোডস। উইন্ডিজ সফরে টেস্ট সিরিজ ব্র্যাকেটবন্দী করলে তার অধীনে গেল ৫ মাস খারাপ কাটেনি বাংলাদেশ দলের। সাফল্যের গ্রাফ দিয়ে অবশ্য সেটি মূল্যায়ন করা যাবে না।

কোচের পরিশ্রম, প্রতিভা খুঁজে বের করতে বিভিন্ন মাঠে ছোটাছুটি ও সবধরনের ক্রিকেটারদের সঙ্গে বন্ধুরমতো আচরণ অন্যদের থেকে আলাদা করেছে এ ইংলিশ কোচকে।

Banglabid

দুই কোচের মধ্যে দৃশ্যমান হচ্ছে নানা পার্থক্য। তুলনায় না গিয়ে বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান রোডসকে আলাদা করলেন অন্যভাবে। নতুন কোচের স্বভাবসুলভ বৈশিষ্ট্য প্রকাশে সাকিবের চেহারায় ছড়াল মুগ্ধতা।

‘আমার মনে হয় রোডস খুব ফ্রেন্ডলি। ওর ভালো একটা গুণ সবার সাথে খুব স্বাচ্ছন্দ্যে মিশতে পারে। যেটা একটা কোচের খুব বড় গুণ। ম্যান ম্যানেজমেন্ট খুব ভালো। আমার কাছে মনে হয় আন্তর্জাতিক পর্যায়ে এটা অনেক গুরুত্বপূর্ণ।’

অল্পসময়ের মধ্যে বাংলাদেশের তিন অধিনায়কের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে রোডসের। সেটা নিয়ে বলেছেন, সাকিব আল হাসান সেরা ট্যাকটিকসে; মাশরাফী বিন মোর্ত্তজা অতুলনীয় অনুপ্রেরণায়। মাহমুদউল্লাহ রিয়াদও দারুণ। সংবাদমাধ্যমে বলা কোচের এমন প্রশংসাবাক্যের বিপরীতে বৃহস্পতিবার পাওয়া গেল সাকিবের অভিব্যক্তি। টাইগারদের সাদা পোশাকের অধিনায়ক কেবল স্মিত হাসলেন। যেন কিছু না বলেও অনেক বলে গেলেন!

Reneta

চলতি বছরের জুনে বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ পাওয়া রোডসের সাফল্যের গ্রাফ ঊর্ধ্বমুখী। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ জয়, ঘরের মাঠে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ (৩-০), একটি টেস্ট জয় ও ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের প্রথম টেস্টে হারানো। সেসবের বাইরের রোডসকে আলাদা করেছে তৃণমূলেও তার কাজ করার মানসিকতা।

পুরো কোচিং ইউনিট নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচ দেখতে বিকেএসপি ছুটে যান রোডস। ওই ম্যাচে সেঞ্চুরি হাঁকানো সৌম্য সরকার তৃতীয় ওয়ানডের দলে ঢুকে খেলেন ১১৭ রানের দুর্দান্ত ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে চট্টগ্রাম পৌঁছে হোটেলে চেক ইন না করেই ক্যারিবীয়দের বিপক্ষে বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচ দেখতে এমএ আজিজ স্টেডিয়ামে গিয়ে দেখেন সাদমান ইসলামের ব্যাটিং। ৭৩ রানের খেলা এ বাঁহাতি ওপেনার টিকে যান টেস্ট দলে।

ঢাকায় পৌঁছে রোডস সরাসরি চলে আসেন মিরপুরের একাডেমী মাঠে। অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের খবর নেয়া ও একাডেমির কোচদের সঙ্গে তরুণ প্রতিভাদের নিয়ে আলোচনা ও সমন্বয় আলাদা করেছে ৫৪ বছর বয়সী এ ইংলিশম্যানকে। পাইপলাইনের সব জায়গায় তার দৌড়ঝাঁপ করার বিষয়টি নজিরবিহীন বলে বিসিবির কাছ থেকেও বাহবা পাচ্ছেন রোডস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাকিব আল হাসানস্টিভ রোডস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোবাইলের পর বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হয় গিটার!

পরবর্তী

বিজিএমইএ বলছে, পোশাকের উৎপাদন ব্যয় বেড়েছে

পরবর্তী

বিজিএমইএ বলছে, পোশাকের উৎপাদন ব্যয় বেড়েছে

প্রয়াত মেয়র আনিসুল হককে স্মরণ করলো এফবিসিসিআই

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT