আসন্ন বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে নিজেদের ফর্ম ও খেলার মান বজায় রাখার সেরা সুযোগ হিসেবে দেখছেন দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। আজ তিনি তার ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট করেন।
তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: দেশের মাটিতে বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট টিমের বিপক্ষে ৩টি ওডিআই এবং ২টি টি২০ ম্যাচে। এটি একটি ভাল সুযোগ ভাল ক্রিকেট খেলার মাধ্যমে নিজেদের ফর্ম ও খেলার মান বজায় রাখার।







