চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবদের হারাতে মাহমুদউল্লাহদের চাই ১৯৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নিজেদের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও প্রতিপক্ষের সামনে চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দিয়েছে ঢাকা ডায়নামাইটস। আফগান তারকা হযরতউল্লাহ জাজাইয়ের টানা দ্বিতীয় হাফসেঞ্চুরিতে খুলনা টাইটানসকে ১৯৩ রানের লক্ষ্য দিয়েছে সাকিব আল হাসানের দল।

টস হেরে প্রথম ব্যাটে নামে ঢাকা। ওপেনিং জুটিতে প্রথম পাঁচ ওভারে ৬৭ রান তোলার পর ষষ্ঠ ওভারে আউট হন সুনিল নারিন। ওয়াইজের বল উড়িয়ে মারতে গিয়ে ত্রিশগজেই আলি খানের হাতে ধরা পড়েন। ফেরার আগে ১৪ বলে ১৯ রান করেন ক্যারিবীয় অলরাউন্ডার।

নারিন ফিরলেও ব্যাট চালাতে থাকেন প্রথম ম্যাচে ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলা জাজাই। আফগানিস্তান তারকার সঙ্গে তাল মিলিয়ে ব্যাট চালাচ্ছিলেন রনি তালুকারও। দুজনের যুগলবন্ধিতে ৮.৫ ওভারেই স্কোরবোর্ডে ১০০ রান হয়ে যায় ঢাকার।

রনিকে থামিয়ে দেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১৭ বলে ২৮ রান করার পর খুলনা অধিনায়কের বলে আরিফুল হকের হাতে ধরা পড়েন রনি। এরপরই ছন্দপতন ঘটে ঢাকার।

পল স্টার্লিয়ের করা ওভারে পরপর দুই বলে ফিরে যান জাজাই ও অধিনায়ক সাকিব আল হাসান। টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি তুলে ফেরেন জাজাই। পাঁচ ছক্কা আর তিন চারে ৩৬ বলে ৫৭ রান করেন এ আফগান।

জাজাই ফেরার পরের বলেই শরিফুল ইসলামের হাতে ধরা পড়েন সাকিব। এক বল খেলা ঢাকা অধিনায়ক স্বভাবতই হিসাবের খাতা খুলতে পারেননি।

Reneta

প্রথম ম্যাচে উড়ন্ত সূচনার পরও শেষপর্যন্ত দুইশ ছাড়াতে পারেনি ঢাকা। জাজাইসহ মিডলঅর্ডারের দুই ব্যাটসম্যান দ্রুত ফেরার পর এদিনও দুইশর ইঙ্গিতই পাওয়া যাচ্ছিন। ক্রিজে ছিলেন দুই টি-টুয়েন্টি স্পেশালিস্ট কাইরেন পোলার্ড ও আন্দ্রে রাসেল। তাতে বড় স্কোরের আশা টিকে থাকে ঢাকার।

কিন্তু ঝোড়ো ইনিংসের আশা জাগিয়ে বেশিক্ষণ থাকতে পারেননি পোলার্ড। সমান দুটি করে চার-ছক্কায় ১৬ বলে ২৭ রান করে মাহমুদউল্লাহ’র হাতে সীমানার কাছাকাছিতে ধরা পড়েন। বোলার ছিলেন আফগান পেসার আলি খান।

বেশিদূর যেতে পারেননি রাসেলও। ২১ বলে ২৫ রান করে জাতীয় দলের সতীর্থ পোলার্ডের রাস্তা ধরেন তিনিও। নিজের বলেই আকাশ ছোঁয়া ক্যাচ তালুবন্দি করেন ওয়াইজ। রাজশাহী কিংসের বিপক্ষে প্রথম ম্যাচে ১৮৯ করেছিল ঢাকা। শুভাগত হোমের ১০ ও নুরুল হাসান সোহানের ৯ রানের কল্যাণে সেই স্কোর ছাপিয়ে ৬ উইকেটে ১৯২ করে থামে ডায়নামাইটসরা।

খুলনার হয়ে দুটি করে উইকেট নেন পল স্টার্লিং ও ডেভিড ওয়াইজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনা টাইটানসঢাকা ডাইনামাইটসবিপিএল-২০১৯বিপিএল-৬
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে গোল্ডেন বল-বুট-গ্লাভসের দৌড়ে এগিয়ে যারা

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ পুরস্কারে নতুন সংযোজন, বিশেষ আংটি পাবেন চ্যাম্পিয়নরা

জুলাই ১৭, ২০২৬
অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি

নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ

জুলাই ১৭, ২০২৬

‘দাই দাই’ ঝড় তুলে বিলবোর্ড শীর্ষে, ছাড়িয়ে গেছে ‘ওয়াকা ওয়াকা’কে

জুলাই ১৭, ২০২৬

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT