চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবদের নিয়ন্ত্রিত বোলিং, পথ খুঁজছে আফগানিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

অভিষিক্ত আবু হায়দার রনি দুই উইকেট নেয়ার পর তিনজনকে ফিরিয়েছেন সাকিব আল হাসান। হাসমাতুল্লাহ শাহিদীর ব্যাটে স্কোর বড় করার পথ খুঁজছিল আফগানিস্তান। সেই শাহিদীকে ফিরিয়েছেন রুবেল।

আফগানিস্তান: ১৬০/৭ (৪০.৫)

আবু হায়দার এদিন নিজের প্রথম ওভারেই ইহসানুল্লাহকে ফেরান। এরপর দুর্দান্ত এক বলে বোল্ড করেন রহমত শাহকে।

পরের তিনটি উইকেট সাকিবের। মোহাম্মাদ শেহজাদ এবং হাসমাতুল্লাহ শাহিদী ৫১ রানের জুটি গড়ে বাংলাদেশি বোলারদের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করেন। সাকিব সেই জুটি ভেঙে দলকে পথে রাখেন।

পরে আরও দুই সতীর্থ ফিরে গেলেও শাহিদী দাঁড়িয়ে যান। তুলে নেন অর্ধশতক। তাকে শেষ পর্যন্ত ৫৮ রানে থামান রুবেল হোসেন। ধরা পড়েন উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে।

এশিয়া কাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আবু ধাবিতে টস হেরে শুরুতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। একাদশে তিন পরিবর্তন। যার দুজনেরই অভিষেক।

Reneta

তামিম ইকবাল চোট নিয়ে দেশে ফিরে আসায় তার বিকল্প হিসেবে আরেক বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর একাদশে অন্তর্ভুক্তি নিশ্চিতই ছিল। পাঁজরের ব্যথার কারণে বিশ্রামে মুশফিকুর রহিম। তাতে ওয়ানডে একাদশে প্রত্যাবর্তন হয় মুমিনুল হকের। মোস্তাফিজকে বিশ্রামে রেখে অভিষেক করানো হয়েছে আবু হায়দার রনিকে।

বাঁহাতি পেসার আবু হায়দার রনি ১০টি টি-টুয়েন্টি ম্যাচ খেললেও ওয়ানডেতে খেলছেন এই প্রথম। নাজমুল হোসেন শান্ত টাইগার জার্সিতে অন্য অভিষিক্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮বাংলাদেশ-আফগানিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টাইনরা আমাকে পছন্দ করেন না: রোনালদো

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যে নিয়ম না মানলে বাতিল হবে হাসপাতালের লাইসেন্স, স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি

জুলাই ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ে কুড়িগ্রামে সমর্থকের হার্ট অ্যাটাক

জুলাই ৬, ২০২৬

মিয়ানমারের রাখাইনে প্রাচীন নাম ফিরিয়ে আনার প্রস্তুতি আরাকান আর্মির

জুলাই ৬, ২০২৬

মেক্সিকোর বিপক্ষে জয় উদযাপনে চোট, হাসপাতালে হেন্ডারসন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT