চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবদের কলকাতাকে হারিয়ে চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৯ পূর্বাহ্ন ১৬, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

চেন্নাই ১৯৩ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয়ার পর যেমন উড়ন্ত শুরু দরকার ছিল, কলকাতা হেঁটেছিল সে পথেই। কিন্তু ওপেনিং জুটি ভাঙার পর পথ হারিয়ে বসে তারা। ব্যাটসম্যানদের উইকেটে আসা-যাওয়ার মিছিল শেষে দেখে ২৭ রানের হার। বিপরীতে, সাকিব-মরগানদের দাবিয়ে ধোনির চেন্নাই জিতে নিয়েছে আরেকটি আইপিএল শিরোপা।

নিজেদের ইতিহাসে ৯ বার ফাইনালে উঠে চতুর্থ শিরোপার দেখা পেলো চেন্নাই সুপার কিংস। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ছোঁয়ায় সাফল্য চূড়ার সিংহাসনে বসার অভ্যাসটা তারা যেন কিংসদের মতোই আয়ত্ত করেছে।

শুক্রবারের ফাইনাল মঞ্চে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ১৯২ রান জমায় চেন্নাই। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৬৫ রানের বেশি যেতে পারেনি কলকাতা নাইট রাইডার্স।

কেকেআরের বাংলাদেশি তারকা সাকিব আল হাসানের দিনটাও ভালো কাটেনি দলের মতো। বল হাতে ৩ ওভারে ৩৩ রান বিলিয়ে চার ওভারের কোটাই পূর্ণ করার সুযোগ পাননি। ব্যাট হাতে খুব প্রয়োজনের মুহূর্তে অনুজ্জ্বল থেকে ফিরেছেন গোল্ডেন ডাক হাঁকিয়ে। জাদেজার বলে হয়েছেন এলবিডব্লিউ।

এবার প্রথম কোয়ালিফায়ারে জিতে সবার আগে ফাইনালের টিকেট কাটে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। তাদের কাছে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারে আরেকটি সুযোগ পায় দিল্লি ক্যাপিটালস। কলকাতা নাইট রাইডার্স সেখানে এলিমিনেটরে বিদায় করে আসে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। শেষে দিল্লিকে হারিয়ে গিয়েছিল শিরোপার মঞ্চে।

দুবাইয়ে ঋতুরাজ গায়কোয়ার্ড (৩২ রান, ২৭ বলে ৩ চার ও ১ ছয়) ও ফ্যাফ ডু প্লেসিস ওপেনিংয়ে দেন ফিফটি পেরোনো ৬১ রানের জুটি। পরে রবিন উথাপ্পাকে (৩১ রান, ১৫ বলে ৩ ছয়ে) নিয়ে প্রোটিয়া তারকা জুটিতে যোগ করেন আরও ৬৩ রান।

Reneta

শেষে মঈন আলির ( ২০ বলে অপরাজিত ৩৭, ২ চার ও ৩ ছক্কায়) সঙ্গে আরও ৬৮ রান যোগ করে তিনি অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচের ভাগ্য গড়ে দেন। ইনিংসের শেষ বলে ক্যাচ দেয়ার সময় ডু প্লেসিসের নামের পাশে ঝলমলে ৮৬ রান, ম্যাচসেরা ইনিংসটি ৭ চার ও ৩ ছক্কায় সাজানো।

লক্ষ্য তাড়ায় নেমে শুভমন গিল ও ভেঙ্কটেশ আয়ার ৬৪ বলে ওপেনিংয়ে যোগ করেন ৯১ রান। ৫ চার ও ৩ ছয়ে ৩২ বলে ৫০ করে যান শূন্য রানে জীবন পাওয়া আয়ার। গিল করে দেন ৬ চারে ৪৩ বলে ৫১ রান।

বাকিদের মধ্যে নিতিশ রানা শূন্য, সুনীল নারিন ২, অধিনায়ক ইয়ন মরগান ৪, দিনেশ কার্তিক ৯, সাকিব শূন্য, রাহুল ত্রিপাঠি ২, শিভাম মাহি ২০, লোকি ফার্গুসন অপরাজিত ১৮ রানের প্রদর্শনী রেখেছেন।

জয়ের পথে শেষ মুহূর্তে ভারতের বিশ্বকাপ দলে ডাক পাওয়া শার্দূল ঠাকুরের শিকার ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন জস হ্যাজেলউড ও রবীন্দ্র জাদেজা। একটি করে উইকেট গেছে দীপক চাহার ও ডোয়াইন ব্রাভোর ঝুলিতে।

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল ২০২১কলকাতাকোহলিচেন্নাইদিল্লিধোনিবেঙ্গালুরুমরগানলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT