চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবদের অপেক্ষায় রেখে সেরা চারে চিটাগং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথমে আন্দ্রে রাসেলের হ্যাটট্রিক, পরে ব্যাট হাতে সাকিব আল হাসানের ফিফটি। দুই সেরা অলরাউন্ডারের অলরাউন্ড পারফরম্যান্সের পরও ম্যাচ হেরেছে ঢাকা ডায়নামাইটস। চিটাগং ভাইকিংসের কাছে সাকিবের দলের হার ১১ রানে।

এই জয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রংপুর রাইডার্সের পর শীর্ষ চার নিশ্চিত করল চিটাগংও। আর শেষ চারের যেতে অপেক্ষায় থাকতে হল সাকিবের ঢাকাকে।

রাসেলের হ্যাটট্রিকের পরও ডেলপোর্টের ফিফটিতে ১৭৪ রানের ফাইটিং স্কোর গড়ে চিটাগং। জবাবে ৯ উইকেটে হারিয়ে ১৬৩ রানের বেশি করতে পারেনি ঢাকা।

১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে গোড়াতেই হোঁচট খায় ঢাকা। স্কোরবোর্ডে এক রান উঠতেই সাজঘরে ফেরেন সুনিল নারিন (০)। আবু জায়েদ রাহির বলে ক্যাচ নেন মোহাম্মদ শাহজাদ।

দলীয় ১৭ আর ব্যক্তিগত ৬ রানে আউট হন রনি তালুকদার। এলবিডব্লিউ হয়ে রাহির দ্বিতীয় শিকার তিনি। রানআউট থেকে তৃতীয় সাফল্য পায় চিটাগং ভাইকিংস। মিজানুর রহমানকে সরাসরি থ্রোতে ফেরান শাহজাদ।

২৩ রানে তিন উইকেট হারিয়ে দলের যখন করুণ অবস্থা, হাল ধরে অধিনায়ক সাকিব আল হাসান। সঙ্গী জাতীয় দলের তরুণ সতীর্থ নুরুল হাসান সোহান। দুজনে ৫০ রানের জুটি গড়ে ভালোই এগোচ্ছিলেন। কিন্তু দশম ওভারে ঘটে বিপদ।

Reneta

পরপর ফিরে যান নুরুল হাসান ও কাইরেন পোলার্ড। ২৩ বলে সমান দুই চার ও ছক্কায় ৩৩ রান করে ক্যামেরন ডেলপোর্টের বলে এলবিডব্লিউ হন নুরুল হাসান। পরের বলেই সাকিবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন পোলার্ড (০)।

জোড়া উইকেট হারালেও আবার দলকে পথ দেখান সাকিব-আন্দ্রে রাসেল। দুজনের মিলে গড়েন ৭৩ রানের জুটি। যদিও একাধিবার ক্যাচ দিয়ে বেঁচে যান দুই ব্যাটসম্যান। রাসেল তো ডেলপোর্টের বলে হিটউইকেট হয়েও নো-বলের কারণে রক্ষা পান। ২৩ বলে ৩৯ রান করার পর সানাকা বলে ডেলপোর্টের হাতেই ধরা পড়েন ক্যারিবীয় অলরাউন্ডার।

রাসেল ফেরার পর শেষ তিন ওভারে ঢাকার দরকার হয় ৩১ রান। এরমধ্যেই নিজের বলে ফিরতি ক্যাচ নিয়ে শুভাগত হোমকে (৫) ফেরান নাঈম হাসান। অন্যরা আসা-যাওয়ার মধ্যে থাকলেও প্রতিপক্ষে দেয়া সুযোগ নিয়ে একপাশে টিকেছিলেন সাকিব। ৪১ বলে আসরে নিজের দ্বিতীয় হাফসেঞ্চুরি তুলে অধিনায়ক আউট হতেই ম্যাচ থেকে ছিটকে যায় ঢাকা।

শেষ ওভারে ঢাকার প্রয়োজন হয় ১৮ রান। কিন্তু রাহির করা ওভারে ৬ রানের বেশি নিতে পারেননি মাহমুদুল হাসান ও আন্দ্রে বির্চ। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৬৩ রানে থামে ঢাকার ইনিংস। ম্যাচ হারে ১১ রানে।

চিটাগংয়ের হয়ে রাহি তিনটি ও সানাকা দুটি উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘৯ বার তদন্তের পরও কেন ছাড়পত্র?’ পরিবেশ মন্ত্রণালয়ের কাছে শাহনাজ মুন্নীর প্রশ্ন

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি পর্যটকদের কর ফেরত কার্যক্রমে চীনের শীর্ষে সাংহাই

আগস্ট ৪, ২০২৬

সারাদেশে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আগস্ট ৪, ২০২৬

৩ ধরনের পুলিশিংয়ের ওপর জোর খুলনা রেঞ্জ ডিআইজির

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT