চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে কৃতিত্ব দিলেন রিয়াদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ পূর্বাহ্ণ ১০, জুন ২০১৭
স্পোর্টস
A A
কার্ডিফে নিউজিল্যান্ডকে হারানোর পর মাহমুদউল্লাহ ও মোসাদ্দেকের জয়োল্লাস

কার্ডিফে নিউজিল্যান্ডকে হারানোর পর মাহমুদউল্লাহ ও মোসাদ্দেকের জয়োল্লাস

সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ দুজনই সেঞ্চুরি করলেন কার্ডিফে। সাকিব তিন অঙ্ক ছুঁলেন ছয় মেরে, মাহমুদউল্লাহ চার মেরে। খেলার ধরনে ছিল অনেক মিল। দুজনই খেলেছেন বুক চিতিয়ে। কে বেশি ভাল খেললেন এটি আলাদা করা কঠিন। মাহমুদউল্লাহ অবশ্য নিউজিল্যান্ডকে হারানোর পেছনে সব কৃতিত্ব দিলেন সাকিবকে।

ম্যাচ শেষে বললেন, ‘উইকেটে আমার আর সাকিবের বোঝাপড়া খুব ভালো ছিল। সাকিব খুব ভালো ব্যাটিং করেছে। এটা দলের জন্য দরকারি ছিল। আমরা চেজিং নিয়ে চিন্তা করছিলাম। প্ল্যান ছিল যতোটা সম্ভব বেশি সময় ব্যাটিংয়ে থাকা। যে বলগুলো মারার মতো ছিল, আমরা সেগুলো মারার চেষ্টা করেছি।’

৩৩ রানে চার উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে হারাতে হয় আর মাত্র একটি উইকেট। তাও জয় থেকে যখন মাত্র ৮ রান দূরে, তখন সাকিব ১১৪ করে ফিরে যান সাজঘরে। মাহমুদউল্লাহ ১০২ রানে অপরাজিত থেকে জয় নিয়েই ফেরেন। ম্যাচসেরার পুরস্কার কাকে দেবেন এ নিয়ে হয়তো একাধিকবার ভাবতে হয়েছে ম্যাচ রেফারিকে। ম্যাচজয়ে কার অবদান বেশি সেটি আলাদা করা কঠিন। টিভি ধারাভাষ্যকার সাকিবকে ডাকার আগে বললেন, দুইজনই তো অসাধারণ খেলেছেন। কিন্তু দুর্ভাগ্য একজনকে দিতে হচ্ছে পুরস্কারটা। এমন কথা শুনে মাহমুদউল্লাহ বুকে টেনে নেন সাকিবকে।

Banglabid

মাহমুদউল্লাহ জানালেন পরে ব্যাটিং করা কিছুটা সহজ হয়ে গিয়েছিল, ‘শুরুর দিকে কাজটা কঠিন ছিল, কারণ তাদের বোলিং খুব ভালো হচ্ছিলো। পেসাররা সুইং পাচ্ছিলো। কিন্তু ধীরে ধীরে সুইং কমে গেছে এবং আমাদের জন্য ব্যাটিংটা সহজ হয়ে গেছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এখন শুধু সামনের কথাই ভাবা যায়: সাকিব

পরবর্তী

নিউজিল্যান্ডকে হারিয়ে আনন্দে ভাসছে দেশ

পরবর্তী

নিউজিল্যান্ডকে হারিয়ে আনন্দে ভাসছে দেশ

কাব্যিক জয়ের অন্তরালে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT