চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকা মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন নিয়ে কারাগারে দুই ম্যাজিস্ট্রেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ প্রাণভিক্ষা চাইবেন কি-না এ বিষয়ে জানতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গেছেন দু’জন ম্যাজিস্ট্রেট। এসময় তারা ফাঁসির মঞ্চ পরিদর্শন ও কারাগারের অবস্থা পর্যবেক্ষণ করেন।

প্রাণভিক্ষা চাওয়ার ব্যাপারে সাকা-মুজাহিদ দু’জনই পরিস্কার করে কিছু বলেননি এখন পর্যন্ত। তবে প্রস্তুত করা হয়েছে ফাঁসির মঞ্চ। প্রস্তুত আছে জল্লাদরাও। এখন সময়ের অপেক্ষা। এরই মধ্যে আজ সকালে ফাঁসির মঞ্চ ও কারাগারের অবস্থা পর্যবেক্ষণ করলেন ম্যাজিস্ট্রেটরা।

কোন জল্লাদ সাকা-মুজাহিদের রায় কার্যকর করবেন, তা নির্ধারিত না হলেও কাদের মোল্লা ও কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা জল্লাদ শাজাহান ও জল্লাদ রাজু’র নাম শোনা যাচ্ছে। শীর্ষ এই দুই যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে কারাগারের ভেতরে বাইরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

Banglabid

বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ খারিজের রায়ের কপি নিয়ে কেন্দ্রীয় কারাগারে যান ডেপুটি রেজিষ্ট্রার আফতাবুজ্জামান। দশ মিনিট পর কারাগার থেকে বেরিয়ে যান তারা।

রাত সাড়ে দশটার কিছু পরে আসামীদের রায় পড়ে শোনাতে জেলার নেছার আলম এবং দু’জন ডেপুটি জেলারকে সঙ্গে নিয়ে রাজনীগন্ধা সেলে যান সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির। সোয়া এগারটার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে বের হন দুই ডেপুটি জেলার।এর কিছুক্ষণ পর বের হন জেল সুপার জাহাঙ্গীর কবির। আসামীরা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন কিনা এ ব্যাপারে কিছু না জানিয়ে চলে যান তিনি।

বৃহস্পতিবার রাতে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডাদেশ পাওয়া জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর রিভিউয়ের রায় কারাগারে পৌছানোর পর ঐ এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। রাতেই তাদের রায় পড়ে শোনান জেল কর্তৃপক্ষ।

Reneta

শুক্রবার সকালে মুজাহিদের আইনজীবীরা তার সঙ্গে দেখা করার অনুমতি না পাওয়া কারাগারা এলাকায় ছিল শুধু নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি।

বেলা ২টার দিকে কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে আসেন সালহউদ্দিন কাদের চৌধুরীর দুই আইনজীবী। এসময় কারাগার এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।

তবে কিছুসময় পর সাকার আইনজীবীরা কারাগার এলাকা ত্যাগ করলে আবারো কিছুটা শিথিল হয় কারাগার এলাকার নিরাপত্তা। আলী আসহান মুহাম্মদ মুজাহিদ এবং সালাহউদ্দিন কাদের চৌধুরীর প্রাণ ভিক্ষা চাওয়া-না চাওয়ার ওপর নির্ভর করছে তাদের মৃত্যুদন্ড কার্যকরের সময়।

রায় কার্যকরে সরকারের নির্বাহী আদেশ পেলেই কারা কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করবে বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাকা-মুজাহিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী?

আগস্ট ১৩, ২০২৬

মারা গেছেন বিমানবাহিনীর সাবেক প্রধান ও সাবেক সংসদ সদস্য রফিকুল ইসলাম

আগস্ট ১৩, ২০২৬

বাংলাদেশের ১৮ রাষ্ট্রপতি: কে, কবে, কতদিন দায়িত্ব পালন করেছেন?

আগস্ট ১৩, ২০২৬

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, কত বছরের চুক্তিতে?

আগস্ট ১৩, ২০২৬

দুঃসময় ও দুশ্চিন্তায় কোরআনের যে ৬ আয়াত পড়বেন

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT