চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকার পক্ষে পাকিস্তানীদের শেষ চেষ্টা

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৮:৪০ পূর্বাহ্ণ ১৪, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাক্ষ্য দিতে চান পাকিস্তানের পাঁচ নাগরিক। তাদের মধ্যে আছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ মিয়া সুমরো, সাবেক মন্ত্রী ইসহাক খান খাকওয়ানি, ডন মিডিয়া গ্রুপের প্রধান আম্বার হারুন সায়গল এবং দু’জন ব্যবসায়ী।

এই পাঁচ পাকিস্তানীর দাবি, ১৯৭১ সালের যে সময়ে সংঘটিত অপরাধে সাকার মৃত্যুদণ্ড হয়েছে সেসময় বাংলাদেশেই ছিলেন না তিনি। সাকা সেসময় অর্থাৎ ৭১’র এপ্রিলে পাকিস্তানের করাচিতে ছিলেন দাবি করে আদালত চাইলে সাক্ষ্য দিতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ওই পাঁচ পাকিস্তানি।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সাকার পক্ষে পাকিস্তানীরা সাক্ষ্য দিতে চান। প্রতিবেদনটি তৈরি করেছেন বাংলাদেশে বাস করা আদালত অবমাননায় সাজাপ্রাপ্ত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান।

সাকার রিভিউ অাবেদনের দিনই প্রকাশিত বার্গম্যানের প্রতিবেদনে ওই পাঁচ পাকিস্তানী দাবি করেন, আদালতে সাক্ষ্য দেয়ার আগ্রহ প্রকাশ করলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সংশ্লিষ্ট আদালত তাদের সাক্ষ্য গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিলেন।

সাক্ষ্য দিতে চাওয়া পাঁচ পাকিস্তানী মনে করেন, তাদের সাক্ষ্য না নিয়ে সাকার মৃত্যুদণ্ড কার্যকর হলে তা অত্যন্ত অন্যায় হবে।

‘আদালত যদি চান তাহলে একজনের জীবন বাঁচাতে অবশ্যই সাক্ষ্য দিতে আমি বাংলাদেশে আসবো,’ আল জাজিরায় প্রকাশিত বার্গম্যানের প্রতিবেদনে সাকার হয়ে সাক্ষ্য দিতে চাওয়া আম্বার হারুন সায়গলের এমন বক্তব্য তুলে ধরা হয়েছে।

Reneta

বার্গম্যানের প্রতিবেদনে মুনিব আরজমান্দ খান নামে পাকিস্তানের একজন গার্মেন্টস মালিক দাবি করেন, ‘সাক্ষ্য নেয়া হলে পুরো বিচারটিই পাল্টে যেতো।’

এই পাকিস্তানি দাবি করেন, ঢাকায় পাকিস্তানি বাহিনী আক্রমণ চালানোর ৪ দিন পর অর্থাৎ ২৯ মার্চ তিনি পুরনো বন্ধু সালাউদ্দিন কাদেরকে করাচি বিমানবন্দর থেকে অভ্যর্থনা জানিয়ে হারুনদের পারিবারিক বাসভবনে পৌঁছে দিয়েছিলেন। এর তিন সপ্তাহ পর লাহোরগামী প্লেনে তিনি সাকাকে তুলে দিয়েছিলেন।

এই বক্তব্যের পক্ষে ডন গ্রুপের প্রধান হারুন সায়গল দাবি করেন, সালাউদ্দিন তাদের বাড়িতে ৭১’এর মার্চের শেষ থেকে মধ্য এপ্রিল পর্যন্ত ছিলেন। ওই সময় খাবার টেবিলে তাদের মধ্যে আলাপচারিতা হতো বলেও দাবি করেন সায়গল।

মানবতাবিরোধী অপরাধে বর্তমানে মৃত্যুপরোয়ানা মাথায় নিয়ে কাশিমপুর কারাগারে আছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। আপিল বিভাগ তার মৃত্যুদণ্ড নিশ্চিত করার পর সাকার পক্ষে বুধবার রিভিউ আবেদন করা হয়েছে। একইদিন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী অাহসান মুহাম্মদ মুজাহিদও রিভিউ অাবেদন করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুদ্ধাপরাধীর বিচারসাকাসালাউদ্দিন কাদের চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT