চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকার চূড়ান্ত রায় ২৯ জুলাই

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
১:৩৩ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০১৫
অন্যান্য, আদালত
A A

মানবতাবিরোধী অপরাধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের রায় হবে ২৯ জুলাই।

আসামীপক্ষের যুক্তি এবং রাষ্ট্রপক্ষের আরো কিছু বক্তব্য উপস্থাপনের পর রায় ঘোষণার তারিখ ঘোষণা করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ। অন্য বিচারপতিরা হলেন: বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শেষ দিনের  শুনানিতে সাকা চৌধুরীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী অ্যাডভোকেট এএসএম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, আমরা ঘটনা অস্বীকার করিনি, তবে সালাউদ্দিন সেখানে ছিলেন না বলেছি।কারণ হিসেবে সাকার আইনজীবী বলেন,ভাগ্যবান ব্যক্তিদের ছেলে-মেয়েরা বাংলাদেশে থাকে না। আর সেসময়ের চরম মুহূর্তে ২২ বছরের বিশ্ববিদ্যালয় পড়ুয়া যুবক সালাউদ্দিন সেরকম কোনো কিছুতে জড়াতে পারেন না’।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সেসময় সাকা চৌধুরীর দেশে ছিলেন না এটা বলাটা মিথ্যা। এতো সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণ থাকার পরও সাকা সেখানে ছিলেন কি না এটা নিয়ে প্রশ্নই উঠতে পারে না।

অ্যাটর্নি জেনারেল বলেছেন, আসামীপক্ষ দণ্ড কমানোর আবেদন করলেও তার দাবি ট্রাইব্যুনালের দেওয়া দণ্ড বহাল রাখার পক্ষে।অ্যাটর্নি জেনারেল বলেন, সালাউদ্দিন কাদেরের আইনজীবী বলেছেন তাকে যেনো মৃত্যুদণ্ড না দেয়া হয়। তার দণ্ড যেনো কমানো হয় অর্থাৎ যাবজ্জীবন দেয়া হয়। তবে রাষ্ট্রপক্ষ আসামীপক্ষের এমন দাবির বিরোধীতা করেছে বলে জানান তিনি। অ্যাটর্নি বলেন,চারটি অভিযোগে সাকাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিলো, সম্ভাব্য রায়েও তা বহাল রাখার আর্জি জানিয়েছেন তারা।

Reneta

তবে অপরাধ সংগঠনের কথা স্বীকার করলেও আসামী দেশে না থাকার বিবেচনায় খালাস পাওয়া বিষয়ে আশাবাদী আসামীপক্ষ।২৯ জুলাই হতে যাওয়া রায়ের ব্যাপারে আসামী পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আশা করি যদি আমাদের বক্তব্য বিবেচনায় নেয়া হয়, বিশেষ করে ২৯ মার্চের পর ঢাকায় না থাকার বিষয়টি যদি আদালত বিশ্বাস করেন সেক্ষেত্রে সালাউদ্দিন কাদের অব্যাহতি পাবেন’।

গণহত্যা, হত্যার ৪ অভিযোগে ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-১। একই সাথে গণহত্যা, হত্যার আরও ৩ অভিযোগে ২০ বছর করে এবং নির্যাতনের ২ অভিযোগে ৫ বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয় আসামীকে। এর বিরুদ্ধে সালাউদ্দিন কাদের চৌধুরী আপিল করলে শুনানি শুরু হয় ১৬ জুন। এতে প্রথমে মুজাহিদের বিরুদ্ধে প্রমাণিত ৯ অভিযোগ, সাক্ষীর সাক্ষ্য এবং রায় আদালতে উপস্থাপন করে আসামীপক্ষ।

তবে আসামীপক্ষ সময় চাইলে আপিল বিভাগের নির্দেশে প্রথমে দুদিন আইনি যুক্তি উপস্থান করে রাষ্ট্রপক্ষ। এর পরে আসামীপক্ষ তিন দিনে বক্তব্য উপস্থাপন শেষ করে।

একাত্তরে অপরাধের সময়কালে সালাউদ্দিন কাদের চৌধুরীর দেশে না থাকা বিষয়ে দুপক্ষই যুক্তি দেন। উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে সিদ্ধান্ত জানান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ।

এসময় হাইকোর্টের একজন বিচারপতির ট্রাইব্যুনালে এই মামলায় সাক্ষ্য দিতে চেয়েছিলেন সে সম্পর্কে মন্তব্য করেন প্রধান বিচারপতি। ট্রাইব্যুনালে পর্যাপ্ত সময় না পাওয়ার যুক্তি খন্ডন করে প্রধান বিচারপতি মুলতবি বিভিন্ন আবেদন নিষ্পত্তির বিষয় তুলে ধরে ওই অভিযোগ নাকচ করে দেন।একজন বিচারপতির সাক্ষ্যদানের বিষয়ে ট্রাইব্যুনালের মতামত তুলে ধরে অ্যাটর্নি জেনারেল জানান, আদালত বলেছেন কোনো বিচারপতি যদি সাক্ষী দিতে চাইলে তাকে প্রধান বিচারপতির অনুমতি নিতে হবে এমন কোনো আইন নেই।

সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে রাষ্ট্র ও আসামীপক্ষ কি রায় আশা করেন, তা জানান তারা। ২০১২ সালের ডিসেম্বরে অন্য মামলায় গ্রেফতার হলেও পরে তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে একই বছরের ৩০ ডিসেম্বর সালাউদ্দিন কাদের চৌধুরীকে আটকাদেশ দিয়ে কারাগারে পাঠিয়ে দেন ট্রাইব্যুনাল। কিছুদিন ঢাকার কেন্দ্রীয় কারাগারে থাকলেও পরে কাশিমপুর বিশেষায়িত কারাগারে রাখা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীকে।

এ নিয়ে মানবতাবিরোধী অপরাধের দ্বিতীয় কোনো মামলায় যার তারিখ জানিয়ে দিলেন আপিল বিভাগ। এর আগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মামলাতেও রায় ঘোষণার জন্য সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করেছিলেন আপিল আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সালাউদ্দিন কাদের চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য: ৬ স্বর্ণসহ ৯ পদক জয়

সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য: ৬ স্বর্ণসহ ৯ পদক জয়

জুলাই ২১, ২০২৬

পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

জুলাই ২১, ২০২৬

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

পারেদেসকে ‘লাল কার্ড’ দেখানোর খবর ঠিক নয়, হাতাহাতির ঘটনা তদন্ত করছে ফিফা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT