চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ কোরিয়া থেকে চিকিৎসা সহায়ক সামগ্রী আনছে বিমান বাহিনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ১৭, জুন ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধে দক্ষিণ কোরিয়া হতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি সংগ্রহের জন্য বুধবার (১৭-০৬-২০২০) বিমান বাহিনীর ১৫ জন এয়ার ক্রু সাউথ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকায় বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু ত্যাগ করেছে।

বিমান বাহিনীর এয়ার কমডোর সৈয়দ সাইদুর রহমান দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। মিশন সুসম্পন্ন করার জন্য বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

Banglabid

বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধকল্পে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ সরকারের নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায়, সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস-এর প্রতিরক্ষা শাখার উদ্যোগে ও দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতায় কিছু বেসরকারী প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শনাক্তকরণের প্রয়োজনীয় কিট, মাস্ক, নেগেটিভ প্রেশার মেশিন এবং ব্যক্তিগত সুরক্ষা (পিপিই) সহ অন্যান্য চিকিৎসা সহায়ক সামগ্রী সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে। এসকল চিকিৎসা সহায়ক সামগ্রী সংগ্রহের জন্য বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান সাউথ কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে।

উল্লেখ্য যে, সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বিমান বাহিনী জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সহায়তা প্রদান করছে।

আইএসপিআর জানায়, করোনাভাইরাস মোকাবেলায় সাউথ কোরিয়া সরকারের প্রসংশনীয় উদ্যোগ এবং বৈশ্বিক প্রাদুর্ভাব রোধে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অকৃত্রিম সহায়তার জন্য বন্ধুত্বের নিদর্শন স্বরুপ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেশের ঐতিহ্যবাহী কিছু শুভেচ্ছা সামগ্রী বাহিনীর এই পরিবহন বিমানের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়। উল্লেখিত চিকিৎসা সামগ্রীসহ বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে বিমানটি আগামী ১৮ জুন দেশে প্রত্যাবর্তন করবে বলে আশা করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

আগস্ট ৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬

আসলেই পাকিস্তানের নিষিদ্ধ টিটিপি নেটওয়ার্কে বাংলাদেশি তরুণরা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘হাসিনা কার্ড খেলবেন আবার বাংলাদেশের বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীত’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT