চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ কোরিয়া থেকে আসছে ১০টি রেল ইঞ্জিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ১৭, মে ২০১৮
অর্থনীতি
A A

বাংলাদেশ রেলওয়ের জন্য ১০টি মিটারগেজ লোকোমোটিভ কিনতে আজ সাউথ কোরিয়ার হুন্দাই রোটেমের সঙ্গে চুক্তি সই হয়েছে।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মোঃ শামসুজ্জামান এবং নির্মাণকারী প্রতিষ্ঠান সাউথ কোরিয়ার হুন্দাই রোটেমের পরিচালক (গ্লোবাল রেল) কোয়াং কুন উন।

চুক্তি অনুযায়ী নির্মাণকারী প্রতিষ্ঠান ২৪ মাসের মধ্যে ইঞ্জিনগুলো সরবরাহ করবে। বাংলাদেশি টাকায় এর মূল্য ২৯৭ কোটি ৬৩ লাখ ৩০ হাজার ৫৬০ টাকা। এডিবির অর্থায়নে এ ১০টি ইঞ্জিন কেনা হচ্ছে।

রেলভবনে আয়োজিত এ চুক্তি সই অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক বলেন, বাংলাদেশ রেলওয়ে লোকোমোটিভ সংকটে ভুগছে। বহরের অধিকাংশ ইঞ্জিনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। কাজেই এ চুক্তি খুবই গুরুত্বপূর্ণ। চুক্তি অনুযায়ী ৭০টি ইঞ্জিন একই কোম্পানি সরবরাহ করবে। এছাড়া আরও ৪০ ও ২০টি ইঞ্জিন সংগ্রহ করার প্রক্রিয়া চলছে। বর্তমানে ২৭০টি কোচ রেলবহরে চলছে।

তিনি বলেন, ২৫০টি কোচ নির্মাণাধীন অবস্থায় আছে। ১৫০টি কোচ কোরিয়ান সরকারের অর্থায়নে কেনার প্রক্রিয়া চলছে। আগামীতে আরও ইঞ্জিন এবং কোচ আনা হবে বলে উল্লেখ করেন রেলমন্ত্রী।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন, নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ রেলওয়ে
শেয়ারTweetPin1

সর্বশেষ

প্যানটোনিক্স টাইগার রান-২০২৬: বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান মুকিত মজুমদার বাবুর

জুলাই ২৫, ২০২৬
বাংলাদেশের বিভিন্ন জেলার মানচিত্র ও পোপুলেশন ডেটা. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ২৫, ২০২৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

সুন্দরবন সুরক্ষায় জাতিসংঘের ৬০ মিলিয়ন ডলার বিনিয়োগ

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহার

জুলাই ২৫, ২০২৬

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ায় সংক্রমণ, উদ্বেগ গবেষকদের

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT