চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকায় সিরিজ জিতল বাংলাদেশের মেয়েরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৫ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকা সফরে প্রথম ম্যাচ হেরেও টানা দুই জয়ে ওয়ানডে সিরিজ (২-১) নিজেদের করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রেটোরিয়ায় সিরিজ নির্ধারণী ম্যাচে প্রোটিয়া ইমার্জিং দলকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে টাইগ্রেস ইমার্জিং দল।

১৭৭ রানের লক্ষ্য বাংলাদেশ পাড়ি দেয় মাত্র এক উইকেট হারিয়ে ৩২ বল হাতে রেখে। শারমিন আক্তার সুপ্তা ৮৩ ও নিগার সুলতানা জ্যোতি ৪৮ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় উইকেট জুটিতে এই দুই ব্যাটার অবিচ্ছিন্ন থেকে যোগ করেন ১০৪ রান।

মুর্শিদা খাতুন ও শারমিন সুপ্তার ওপেনিং জুটিই বাংলাদেশকে দেখায় জয়ের দিশা। ৩১ রান করে মুর্শিদা রান আউট হলে ভাঙে ৭৫ রানের জুটি। সেখান থেকে সহজেই দলকে জয়ের বন্দরে নোঙর করান জাতীয় দলের এই ক্রিকেটার।

তার আগে বাংলাদেশের কাজটা সহজ করে দেন ফাহিমা খাতুন, নাহিদা আক্তার ও খাদিজাতুল কুবরা মিলে। এ স্পিন-ত্রয়ী দারুণ বোলিং করে চাপে রাখেন সাউথ আফ্রিকার ব্যাটারদের। উইকেট নেয়ার পাশাপাশি আটকে রাখেন রান। যে কারণে ৫০ ওভারে ৭ উইকেট হারালেও ১৭৬-এর বেশি তুলতে পারেনি স্বাগতিকরা।

ফাহিমা ১০ ওভারে ৩২ রান দিয়ে তিনটি ও খাদিজাতুল ১০ ওভারে ৩৪ রান দিয়ে নেন দুটি উইকেট। নাহিদা ১০ ওভারে দেন মাত্র ২৭ রান। তুলে নেন একটি উইকেট।

প্রোটিয়া মেয়েদের মধ্যে সর্বোচ্চ ৬৩ রান করেন তৃষা শেঠি। ওপেনার রবি শার্লি করেন ৩৫ রান।

Reneta

আগামী ৩১ জুলাই শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। ইমার্জিং টিম নামে খেললেও দুটি দলের অধিকাংশ খেলোয়াড়ই জাতীয় দলের সদস্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা বিদ্বেষীদের বিতাড়িত করতে অধ্যাদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট মিলেই

জুলাই ৩১, ২০২৬

জন্মদিনেই খুরশীদ আলমকে নতুনভাবে জানার সুযোগ!

জুলাই ৩১, ২০২৬

কেন সবার মুখে মুখে প্রাইম ভিডিওর ‘অ্যালায়েন্স’?

জুলাই ৩১, ২০২৬

পর্তুগালে মারা গেছেন সিলেটের রিপন আহমেদ

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরীন

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT