চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকার নতুন প্রজাতির করোনায় যুক্তরাজ্যে ২ জন শনাক্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৮ অপরাহ্ন ২৩, ডিসেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যে আরও সংক্রমণযোগ্য নতুন প্রজাতির করোনাভাইরাস আক্রান্ত দু’জন রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক।

বিবিসি জানিয়েছে, তারা দু’জনই সম্প্রতি সাউথ আফ্রিকা ভ্রমণ করেছিলেন।  সাউথ আফ্রিকায় নতুন প্রজাতির ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।  ইতিমধ্যে সাউথ আফ্রিকার সাথে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

ওই দু’জনের সাথে যারা ভ্রমণ করেছেন এবং যারা তাদের সংস্পর্শে এসেছেন তাদের কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

হ্যানকক বলেছেন: আমরা সাউথ আফ্রিকার সরকারের প্রতি কৃতজ্ঞ যে, তারা খোলামেলা এবং স্বচ্ছতার সাথে নতুন প্রজাতির করোনাভাইরাস নিয়ে যথাযথ পন্থায় যেভাবে কাজ করেছে, আমরা তার জন্য এখানে একটি নতুন রূপ আবিষ্কার করতে পেরেছি।

সম্প্রতি করোনাভাইরাসের নতুন দুটি প্রজাতির মধ্যে একটি যুক্তরাজ্য এবং অপরটি সাউথ আফ্রিকায় শনাক্ত করা হয়  এ দুই প্রজাতির মধ্যে কিছু মিল রয়েছে তবে আলাদাভাবে বিকশিত হয়েছে।

অন্যদিকে নতুন ধরণের করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে।  বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের পার্শ্ববর্তী ইউরোপের অন্য দেশগুলোতে আতঙ্ক বিরাজ করছে।

Reneta

 

বিজ্ঞানীরা বলছেন, নতুন এ করোনাভাইরাস অন্যান্য ধরণের চেয়ে ৭০ শতাংশ বেশি দ্রুত সংক্রমণশীল।  এ ভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কাতে রয়েছে শিশুরাও।

তবে করোনাভাইরাসের এ নতুন ধরণ প্রতিরোধেও নিজেদের তৈরি ভ্যাকসিন কার্যকর বলে দাবি করেছে মর্ডানা ও ফাইজার-বায়োএনটেক।

জার্মান ফার্মাসিউটিক্যাল কোম্পানি বায়োএনটেকের প্রধান নির্বাহী বলেন, যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া নতুন ধরণের করোনাভাইরাস প্রতিরোধেও এ ভ্যাকসিন কার্যকর। বিষয়টি শতভাগ নিশ্চিত হতে কাজ করা হচ্ছে।

অক্সফোর্ডের প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, তাদের তৈরি ভ্যাকসিনও নতুন ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কার্যকর।  ভাইরাসের গতিবিধি পরিবর্তনের বিষয়েও গবেষণা চালিয়ে যাচ্ছেন তারা।

এমন আতঙ্কের মধ্যেও যুক্তরাজ্যের সঙ্গে ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়ে যোগাযোগ স্বাভাবিক করতে বিভিন্ন দেশকে আহ্বান জানিয়েছেন ইউরোপিয়ান কমিশন।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনার নতুন প্রজাতিনতুন প্রজাতি
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT