দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সাউথ আফ্রিকাকে চেপে ধরেছে বাংলাদেশ। টাইগার পেস ও স্পিন দাপটে ব্যাপক চাপে পড়েছে প্রোটিয়ারা। ১৬০ রান তুলতেই সফরকারীদের ৯ উইকেট তুলে নিয়েছে টাইগার বোলাররা।
ম্যাচের শুরুতে মুস্তাফিজুর রহমান কুইন্টন ডি কককে ফিরিয়ে দেওয়ার পর সাউথ আফ্রিকা ইনিংসে আঘাত হানেন আরেক পেসার রুবেল হোসেন। এরপর বাংলাদেশকে তৃতীয় সাফল্য এনে দেন নাসির হোসেন। মাত্র ৪ রান করা রাইলি রুশোকে সরাসরি বোল্ড করেন নাসির।
মাহমুদুল্লাহ রিয়াদের বলে আসে চতুর্থ সাফল্য। ৯ রান করা মিলার রিয়াদের বলে মাশরাফির হাতে ধরা পড়েন। রিয়াদের পর আবার নাসিরের আঘাত। ৪১ রান করে ক্রিজে থিঁতু হতে যাওয়া ফ্যাব ডু প্লেসিসকে ফেরান তিনি। বাংলাদেশকে ষষ্ঠ সাফল্য এনে দেন মুস্তাফিজ। তার বলে ১৩ রান করে সাব্বির রহমানের হাতে ক্যাচ দেন জেডি ডুমিনি। আর দ্বিতীয় দফায় আক্রমণে এসে ক্রিস মরিসকে (১২)এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন রুবেল। আর কাসিগো রাবাদাকে বোল্ড করেন মুস্তাফিজ।
এর আগে য়া অধিনায়ক হাশিম আমলাকে পরিস্কার বোল্ড করে সাজঘরে ফেরান রুবেল। ফেরার আগে ৩৭ বলে ২২ রান করেছেন আমলা।
প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন কক। ব্যক্তিগত ২ রানে মুস্তাফিজের বলে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন প্রোটিয়াদের উদ্বোধনী এ ব্যাটসম্যান।
এর আগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়া অধিনায়ক।







