চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইবার নিরাপত্তা বিষয়ে ১০ হাজার ছাত্রীকে প্রশিক্ষণ দিচ্ছে সরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

দেশের ৮ বিভাগের ৪০টি স্কুল ও কলেজে সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকারের তথ্য ও প্রযুক্তি (আইসিটি) বিভাগ।

‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফর উইমেন এমপাওয়ারমেন্ট’ শীর্ষক এই কর্মসূচীর আওতায় প্রায় ১০ হাজার ছাত্রী হাতে কলমে সাইবার নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ পাবেন। কর্মশালাগুলো বাস্তবায়ন করবে আইসিটি বিভাগের আওতাধীন কন্ট্রোলার অফ সার্টিফায়িং অথোরিটিজ (সিসিএ)।

মঙ্গলবার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে অবস্থিত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিসিএ-এর নিয়ন্ত্রক আবুল মানসুর মোহাম্মদ সারফ উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন সিসিএ-এর উপ-নিয়ন্ত্রক আবদুল্লাহ মাহমুদ ফারুক এবং ফোর ডি কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল ইমরান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, আগামী বুধবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট মিলনায়তনে এই কর্মসূচীর উদ্বোধন করবেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান। উদ্বোধন পর্ব শেষে শুরু শুরু হবে কর্মশালা। এতে অংশ নেবে রাজধানীর ৪টি স্কুলের প্রায় ৬ শতাধিক ছাত্রী। আগামী ২৮ মে পর্যন্ত পর্যায়ক্রমে সারাদেশের মোট ৪০টি নারী শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মশালা অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

৮টি বিভাগের যেসব স্কুল ও কলেজে এই কর্মশালা আয়োজন করা হবে বলে সংবাদ জানানো হয়েছে সেগুলো রাজধানীর আজিমপুর গভ. গার্লস স্কুল এন্ড কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, অগ্রণী স্কুল এন্ড কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, হলিক্রস কলেজ, মতিঝিল গভ. গার্লস হাই স্কুল, ভিকারুন্নিসা নুন স্কুল এন্ড কলেজ, শেরেবাংলা গার্লস স্কুল, বিএএফ শাহিন কলেজ, মনিপুর স্কুল, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, শহীদ বীর উত্তম লেফটেন্ট আনোয়ার গার্লস কলেজ, খুলনার গভ. করোনেশন গার্লস হাই স্কুল, কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কেসিসি উইমেন্স কলেজ, ইকবাল নগর বালিকা বিদ্যালয়, খুলনা গভ. গার্লস হাই স্কুল, চট্টগ্রামের বাংলাদেশ মহিলা সমিতি গার্লস হাই স্কুল এন্ড কলেজ, ড. খাস্তগীর গভ. গার্লস হাই স্কুল, চিটাগাং গভ. গার্লস হাই স্কুল, বাংলাদেশ নৌ-বাহিনী স্কুল এন্ড কলেজ, কক্সবাজারের সৈকত গার্লস হাইস্কুল, কক্সবাজার গভ. গার্লস হাই স্কুল, কক্সবাজার প্রিপারেটরী হাই স্কুল, সিলেটের গভ. অগ্রগামী গার্লস হাই স্কুল এন্ড কলেজ, আলী আমজাদ গভ. গার্লস হাই স্কুল, ময়মনসিংহের ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, বিদ্যাময়ী গভ. গার্লস হাই স্কুল, মহাকালী গার্লস স্কুল এন্ড কলেজ, রংপুরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, রংপুর গভ. গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, নাটোরের দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীর ফজর আলী মহিলা কলেজ, রাজশাহী গভ. ইউমেন্স কলেজ, পটুয়াখালির আদর্শ মহিলা কলেজ, খেপুপাড়া গার্লস হাই স্কুল, ফরিপুরের ফরিদপুর গভ. গার্লস হাই স্কুল, রাজবাড়ী গভ. আদর্শ মহিলা কলেজ এবং গোপালগঞ্জের শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজ।

সংবাদ সম্মেলনে সিসিএ-এর নিয়ন্ত্রক আবুল মানসুর মোহাম্মদ সারফ উদ্দিন জানান, কর্মশালায় অংশগ্রহণকারিরা সাইবার অপরাধ ও এ সংশ্লিষ্ট আইনের ব্যাখ্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপদে বিচরণের কৌশল, অপরাধ সংঘটিত হলে তা থেকে রক্ষার উপায়, সহায়তা পাওয়ার জন্য সংশিষ্ট দপ্তরগুলোর যোগাযোগ নাম্বার, অভিযোগ দাখিল করার সুনির্দিষ্ট পদ্ধতি এবং বিড়ম্বনা থেকে রক্ষার উপায় সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবে।

ট্যাগ: সাইবার অপরাধসাইবার অপরাধ কর্মশালাসাইবার ক্রাইমসাইবার নিরাপত্তাসাইবার নিরাপত্তা কর্মশালাসাইবার বুলিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পেশাদার লিগে নেই ইয়ংমেন্স ক্লাব, হতাশ ফুটবলাররা

পরবর্তী

২৬ বছর পর ক্ষতিপূরণ পেল নাফিয়া গাজীর পরিবার

পরবর্তী
চেক নিচ্ছেন নাফিয়া গাজী সোনিয়ার বাবা

২৬ বছর পর ক্ষতিপূরণ পেল নাফিয়া গাজীর পরিবার

দীর্ঘমেয়াদী চুক্তিতে বাংলাদেশে আসছেন হেলমট

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT