চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইবার নিরাপত্তায় তরুণদের ইথিক্যাল হ্যাকিং শেখানোর তাগিদ

শাহাদাত হোসেন শাহাদাত হোসেন
৯:৪৪ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
ইথিক্যাল হ্যাকিং

সাইবার জগত নিরাপদ রাখতে হলে তরুণদের ইথিক্যাল হ্যাকিং শেখাতে হবে বলে মন্তব্য করেছেন ডিজিটাল ওয়ার্ল্ডের আলোচকরা। মেলার দ্বিতীয় দিনে আয়োজিত ‘সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিকাল হ্যাকিং’ শীর্ষক সেমিনারে আলোচকরা একথা জানান।

তারা বলেন: নিরাপদ সাইবার জগত চাইলে প্রথমেই জানতে হবে হ্যাকিং সম্পর্কে। হ্যাকিং নিয়ে সবাই কথা বললেও এ বিষয়ে অনেকেরই পরিষ্কার ধারণা নেই। বর্তমানে অনেক তরুণ হ্যাকিংয়ের সাথে জড়িত থাকলেও প্রতি ৭৫ জনে মাত্র একজন ইথিক্যাল হ্যাকার।

ইওয়াই ল্যাবের ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমানের সঞ্চালনায় সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রিস্টন ইনফো সলিউশনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা রিজওয়ান শেখ। আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক কে এম সালাহউদ্দিন, ঢাকা ব্যাংকের সিইও এ এম এম মঈনুদ্দিন, ম্যাশ টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক শাহজালাল সোহানি।

রিজওয়ান শেখ তার বক্তব্যে জানান: বর্তমানে অনেক তরুণ হ্যাকিংয়ের সাথে জড়িত। নিজেদের নিরাপত্তার কথা ভেবেই হ্যাকিং শিখতে হবে। এতে নিজেদের জন্য যেমন কাজ করা হবে, তেমনি দেশের সাইবার স্পেস সুরক্ষার কাজটিও হবে। তবে এর মধ্যে প্রতি ৭৫ জনে মাত্র একজন ইথিক্যাল হ্যাকার। হ্যাকিং শেখার পাশাপাশি তরুণদের সাইবার নিরাপত্তা আইনগুলো সম্পর্কে ধারণা রাখার উপরও জোর দেন তিনি।

বিভিন্ন অনলাইন অ্যাকাউন্ট খুব সহজেই কিছু প্রোগ্রাম ব্যবহারের মাধ্যমে হ্যাক করা সম্ভব জানিয়ে রিজওয়ান বলেন: অনলাইন অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। অন্তত ১৬ ডিজিটের পাসওয়ার্ড ব্যবহার করা উচিত এবং প্রতি মাসে একবার পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।

তার আলোচনার শেষ পর্যায়ে কিছু তরুণ ক্ষোভ প্রকাশ করে বলেন: যারা হ্যাকিং নিয়ে কাজ করছে, তাদের তথ্যপ্রযুক্তি আইনের মারপ্যাচে আইনি জটিলতায় ফেলছে সরকার। তাদের দাবি, দেশের জন্য কাজ করলেও তাদের জেলে যেতে হচ্ছে।

Reneta

কে এম সালাহউদ্দিনও তরুণদের এই কথায় সায় দেন। তিনি বলেন: তরুণদের ইথিক্যাল হ্যাকিং কার্যক্রমে সহায়তায় সরকারকে এগিয়ে আসতে হবে। সফটওয়্যার টেকনোলজি পার্ক, হাইটেক পার্কসহ বিভিন্ন প্রকল্পে তাদের সম্পৃক্ত করতে হবে। তবে হ্যাকিংয়ের ক্ষেত্রেও ইথিকসের বিষয়টি মাথায় রাখতে হবে। দেশের কল্যাণে তরুণদের কাজ করতে হবে।

ঢাকা ব্যাংকের সিইও এ এম এম মঈনুদ্দীন জানান: গ্রাহকদের অ্যাকাউন্টের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিৎ করতে গেলেও ‘টাইম শিডিউলিং’ ইস্যুতে তারা সমস্যায় পড়ছেন। বাইরের হ্যাকাররা যত না জড়িত, ভেতরের হ্যাকাররা তার থেকে বেশি হ্যাকিংয়ে জড়িত বলেও মনে করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাইবার নিরাপত্তাহ্যাকিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজনীতির কঠিন ময়দানও দেখছেন আমিনুল

পরবর্তী

শেষ ওয়ানডেতেও পারলেন না রুমানারা

পরবর্তী
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় মাঠে, ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ওয়ানডেতেও পারলেন না রুমানারা

পানির নিচের মাটির তলদেশ দিয়ে বিদ্যুৎ যাবে সন্দ্বীপে

প্রথমবারের মতো বিদ্যুতের আওতায় আসছে সন্দ্বীপ

সর্বশেষ

ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT