চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাইফ অনেককেই ভুল প্রমাণিত করেছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টির সঙ্গে মানানসই নয় সাইফ হাসানের ব্যাটিং, কথাটিকে প্রতিষ্ঠা পেতে দেননি এ তরুণ। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে সুযোগ পেয়ে মেলে ধরেছেন নিজেকে। ফরচুন বরিশালের ওপেনার তামিম ইকবালের সঙ্গে জুটি বেধে শেষ দুটি ম্যাচে করেছেন ‍দুর্দান্ত ব্যাটিং।

টেস্ট দলের ওপেনার সাইফ বেক্সিমকো ঢাকার বিপক্ষে শনিবার রাতেই করেছেন ফিফটি। আগের ম্যাচেও খেলেন ৪৬ রানের দারুণ ইনিংস। জানান দিয়েছেন টি-টুয়েন্টির দাবি মেটাতেও প্রস্তুত তিনি।

বিপিএলের আদলে শুধুমাত্র স্থানীয় ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্য ছিল এমনই। যেখানে বিদেশি খেলোয়াড়দের দাপটে হারিয়ে যাওয়ার ভয় থাকবে না। স্থানীয়রা জানান দেবেন সুযোগ পেলে আমরাও পারি।

টুর্নামেন্ট আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিসিবির পরিচালক ও বেক্সিমকো ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন মনে করেন, স্থানীয়দের নিয়ে টি-টুয়েন্টি আসর প্রতি বছর আয়োজন করলে এমন অনেক প্রতিভা বেরিয়ে আসবে। বললেন, তাতে ভাঙবে অনেক ভুল আর তৈরি হবে সম্ভাবনার পথ।

‘মনে করি এই টুর্নামেন্টের যেটা উদ্দেশ্য ছিল, ভালোভাবেই পূরণ হয়েছে। প্রত্যেকটা ম্যাচ দেখেন, বেশ উত্তেজনাপূর্ণ হচ্ছে। আবার অনেক ছেলে পারফর্ম করছে, যাদের নিয়ে আমরা অতটা প্রত্যাশা করিনি। সাইফ হাসানের ব্যাপারে যে কথাটা উঠেছিল, সাইফ টি-টুয়েন্টি পারবে না। কিন্তু ও যেভাবে ব্যাট করেছে, অনেককেই ভুল প্রমাণিত করে দিয়েছে।’

‘মনে হয়, বাকি যারা আছে রবি (রবিউল ইসলাম) কথা যদি বলেন, হয়তবা বিপিএল যদি ওভাবে হতো বিদেশি ক্রিকেটার থাকত, কোনো টিমে খেলারই সুযোগ পেত না। এটা একটা বড় সাইন যে, আমাদের ছেলেরা খেলার সুযোগ পাচ্ছে। জায়গা মতো ব্যাটিং করার সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে এই টুর্নামেন্টটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে আমার মনে হয় আগামী কয়েকবছরে আমরা বেশকিছু তরুণ ক্রিকেটার পেয়ে যাব। যারা আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেলবে, আমাদের ম্যাচ জেতাতে সাহায্য করবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফরচুন বরিশাললিড স্পোর্টসসাইফ
শেয়ারTweetPin

সর্বশেষ

লিটনের কিপিং বিশ্বমানের: শন টেইট

মে ১৯, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী নাফিস

মে ১৯, ২০২৬

১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন

মে ১৯, ২০২৬

বইয়ের নস্টালজিয়ায় ভর করে সিনেমায় ‘মাসুদ রানা’!

মে ১৯, ২০২৬

এই পৃথিবীর আরও বেশি জাভিয়ের বারদেম দরকার

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT