বিনোদন

সাইফের ৫০, কারিনার ঘরোয়া আয়োজন

সাইফ ও কারিনা ঘরোয়া অনুষ্ঠানে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইফ ও কারিনা পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করছেন, কেক ও সেলফি নিয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রবিবার ছিল বলিউড অভিনেতা সাইফ আলি খানের ৫০ তম জন্মদিন। প্রতি বছর জন্মদিনকে ঘিরে সাইফ-কারিনা জুটির নানান পরিকল্পনা থাকলেও এবছর করোনার কারণে সেই পরিকল্পনায় ক্ষাণিকটা ভাটা পড়েছে। কিন্তু তাই বলে কি জন্মদিন উদযাপন হবে না? এমনটা কি হয়?

আর সেজন্যই ঘরোয়াভাবে সীমিত পরিসরে জন্মদিন উদযাপিত হলো সাইফ আলি খানের।

জন্মদিনের শুরু মধ্যরাতে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে। আর পুরো পরিকল্পনায় ছিলেন স্ত্রী কারিনা কাপুর। সেই আয়োজনে সামিল ছিলেন কারিনার বোন কারিশমা, সাইফ আলি খানের বোন সোহা আলি খান ও তার স্বামী কুনাল খেমু।

ইতোমধ্যেই সাইফ-কারিনা দুজনই তাদের সোশ্যাল হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন জন্মদিনের বেশ কিছু ছবি সহ ভিডিও। সেই সাথে কারিনা তার ভালোবাসা ও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাইফকে।

বিষয়:৫০তম জন্মদিন কারিনা কাপুর খান কারিশমা কাপুর কুনাল খেমু সাইফ আলি খান সোহা আলি খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…