চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইফের লক্ষ্য হোয়াইটওয়াশ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:৩৪ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের পাঁচ খেলোয়াড় একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট যাত্রাার আগে যুব দলের ক্রিকেটাররা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গত আসরে সেমিফাইনালে বিদায় নিয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে শিরোপা জয়ের স্বপ্নে বিভোর থেকেছে মেহেদী হাসান মিরাজের দল। লক্ষ্য পূরণ না হলেও প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ। দু’বছর পেরিয়ে জানুয়ারিতে নিউজিল্যান্ডে বসবে আরেকটি বিশ্বকাপ। তারই প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সাইফ হাসানের দল। লক্ষ্য হোয়াইটওয়াশ।

আগামী ২৫ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে আফগান যুবারা। প্রথম চার ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২৮ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে। প্রস্তুতি নিতে আগেভাগেই সিলেট যাত্রা করেছে টাইগার যুবারা। যুব দলের অধিনায়ক সাইফ হাসান সিলেট রওনা হওয়ার আগে জানালেন সামনের সিরিজ নিয়ে লক্ষ্যের কথা।

‘অধিনায়ক হিসেবে অবশ্যই চাইব সিরিজ জিততে। যেহেতু আফগানিস্তানের সঙ্গে খেলা একটা চেষ্টা থাকবে হোয়াইটওয়াশ করা। অবশ্যই এটা থাকবে। তবে ওরা খুব ভালো দল। আমরা যদি আমাদের সেরা খেলাটা খেলতে পারি তাহলে ওদের সঙ্গে জেতাটা খুব সহজ হয়ে যাবে।’

বিশ্বকাপ মূল লক্ষ্য হলেও ধাপে ধাপে আগাতে চান সাইফ, ‘বিশ্বকাপ আমাদের লক্ষ্য কিন্তু আমরা একটা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। এখন আফগানিস্তান সিরিজ নিয়ে পরিকল্পনা করছি এরপর সামনে এশিয়া কাপ আছে। বিশ্বকাপের আগে আমাদের দল পারফেক্ট হয়ে যাবে আর আমরা ভালো কিছু করতে পারবো।’

যুব দলের অধিনায়ক সাইফ হাসান

এ পর্যন্ত যতটা অনুশীলন করতে পেরেছে যুবদল, তাতে সন্তুষ্ট সাইফ। দলের তিন-চারজন ক্রিকেটার খেলেছেন জাতীয় লিগের প্রথম রাউন্ড। কক্সবাজারে বরিশাল বিভাগের বিপক্ষে ঢাকা বিভাগের ওপেনার সাইফ ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। বৃষ্টিতে খেলা না হওয়ায় ইনিংসটা লম্বা করতে পারেননি।

‘সব মিলিয়ে প্রস্তুতিটা খুব ভালো, অনেক দিন থেকেই আমরা অনুশীলন করছি। এইচপির সঙ্গে ছয়টার মতো ওয়ানডে ম্যাচ খেলেছি। সম্প্রতি আমরা কয়েকজন জাতীয় লিগ খেলেছি। সব মিলিয়ে ম্যাচ অনুশীলনটা খুব ভালো হয়েছে। ওয়ানডেতে আমাদের কাজগুলো যদি ঠিকভাবে করতে পারি ইনশাল্লাহ আমাদের পক্ষে ফলাফল আসবে।’

Reneta

প্রথম চার ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। শেষ ম্যাচ হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। নভেম্বরে মালয়েশিয়ায় এশিয়া কাপ ও আগামী বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নেওয়ার আগে এটিই শেষ দ্বিপাক্ষিক সিরিজ সাইফ-আফিফদের।

২৮ সেপ্টেম্বর সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। একদিন বিরতি দিয়ে ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডে। ২ ও ৪ অক্টোবর যথাক্রমে তৃতীয় ও চতুর্থ ওয়ানডে। ঢাকায় ফিরে মিরপুরে ৭ অক্টোবর পঞ্চম ও শেষ ওয়ানডে খেলবে দু’দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT