চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইফের ব্যাটে শীর্ষে আবাহনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ৩০, মে ২০১৭
স্পোর্টস
A A

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে সাত উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে আবাহনী লিমিটেড। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পয়েন্ট এখন ২২। মঙ্গলবার সুপার লিগের তৃতীয় রাউন্ড শুরুর আগে আবাহনী, প্রাইম দোলেশ্বর ও গাজী গ্রুপ ক্রিকের্টাসের ১৩ ম্যাচে সমান ২০ পয়েন্ট করে ছিল। আবাহনী জিতে এগিয়ে গেল।

ফতুল্লায় গাজী গ্রুপ ও প্রাইম ব্যাংকের ম্যাচটি বৃষ্টির কারণে অনুষ্ঠিত হয়নি। বুধবার রিজার্ভ ডেতে ম্যাচটি হবে। গাজী জিতলে তাদের সুযোগ থাকবে আবাহনীর সহাবস্থানে আসার।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে প্রাইম ব্যাংক। মার্শাল আইয়ুবের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৭ রান। ওপেনার ইমতিয়াজ হোসেন তান্না করেন ২৭ রান। শরিফউল্লাহ ২২ ও শাহরিয়ার নাফীস করেন ২০ রান।

আবু জায়েদ রাহি তিন উইকেট নেন। দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মানান শর্মা। সাকলাইন সজীব ও শুভাগত হোম নিয়েছেন একটি করে উইকেট।

দুইশর কমের লক্ষ্য সহজেই টপকায় আবাহনী। ৩৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ে পৌঁছায় শীর্ষে ওঠা দলটি। ২০ রানের মাথায় লিটন দাস (৯) বিদায় নিলেও দ্বিতীয় উইকেট জুটিতে সাদমান ইসলাম ও সাইফ হাসান ১৩২ রানে জুটি গড়ে ম্যাচের ভাগ্য এঁকে দেন। ৬৫ রান করা সাদমানের বিদায়ে ভাঙে জুটিটি। ৮০ রান করা সাইফ ফিরে যান তার কিছুক্ষণ পরেই। দলের রান তখন ১৫৮।

নাজমূল্য হাসান শান্ত ও মোহাম্মদ মিঠুন সমান ১৮ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে আসেন। ৯৭ বলে ৯টি চার ও দুটি ছক্কায় ৮০ রানের ইনিংস খেলা সাইফ হয়েছেন ম্যাচসেরা।

Reneta

হাবিবুর রহমান দুটি ও এনামুল হক জুনিয়র নিয়েছেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগসাইফ হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাড়ে আট বছর পর শেষ হলো ২১ আগস্ট হামলা মামলায় সাক্ষ্যগ্রহণ

পরবর্তী

দেশের কোথাও কোথাও বইছে মৃদু তাপপ্রবাহ

পরবর্তী

দেশের কোথাও কোথাও বইছে মৃদু তাপপ্রবাহ

ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ পাঠানো হয়েছে: ওবায়দুল কাদের

সর্বশেষ

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT