চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইফিনার ছেলের নাম নিয়ে বিতর্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০১ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৬
বিনোদন
A A

গতকাল বলিউডের আকর্ষনীয় জুটি সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের ঘর আলো করে এসেছেন তাদের ছেলে সন্তান তৈমুর অালী খান পাতৌদি। সাধারণত সেলিব্রেটিরা সন্তান জন্ম নেয়ার পর তাদের নাম নিয়ে অনেক লুকোচুরি খেলেন। কিন্তু সাইফিনা দম্পতি ছেলে জন্ম নেয়ার পররপরই এক বিবৃতিতে জানিয়ে দিয়েছেন তাদের ছোট নবাবের নাম তৈমুর।

আর এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তৈমুর নামের অর্থ নিয়ে নানা কথা। কেউ কেউ বলছেন, মধ্য এশিয়ার আক্রমণকারীর শাসক তৈমুরে প্রতি সম্মান জানাতে সাইফ-কারিনা তাদের ছেলের নাম রেখেছেন।

তৈমুর লংয়ের ইতিহাস বলছে, এশিয়ার স্বৈরাচারী শাসক ১৩৯৮ সালে দিল্লি আক্রমণ করে ধুলায় মিশিয়ে দিয়েছিলেন। এই শাসক  আফগানিস্তান, সিরিয়া, বাগদাদ, জর্জিয়ার এক বিরাট অংশে সাম্রাজ্য বিস্তার করেন। দখল করেন এশিয়ার একটা বড় অংশও। তবে ভারত আক্রমণ তৈমুরের জীবনের একটা বড় ঘটনা। তৈমুরের স্বৈরাচারী শাসনে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল দিল্লি।

Banglabid

সরকারিভাবে কারিনা ও সাইফের ছেলে নাম তৈমুর ঘোষণা হওয়ার পর আশিস মহাঋষি নামে এক ব্যক্তি টুইট করেছেন, ‘তৈমুর কোনও আরবী নাম নয়। এটা তুর্কী ভাষা। ওর অর্থ হল লোহা।’ অন্য একটি টুইটে অবশ্য তৈমুর শব্দের অর্থ বলা হয়েছে ‘সাহসী রাজা’।

তবে ছেলে নাম বিষয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেলনি এ দম্পতি। কিন্তু বি টাউনের অনেকে বলছেন, স্বৈরাচারী শাসক তৈমুরের কথা ভেবে তারা ছেলের নাম রাখেননি। এটা তাদের সম্পূর্ণ পারিবারিক ব্যাপার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারিনা কাপুর খানসাইফ আলী খান
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT