ক্রিকেট

সাইফউদ্দিনের সমস্যা কেটেছে

বাংলাদেশ ক্রিকেটার সাইফউদ্দিন ব্যাটিং অনুশীলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার সাইফউদ্দিন অনুশীলনে ব্যাটিং করছেন, তার সমস্যা কাটিয়ে উঠেছেন বলে জানা গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘমেয়াদী পুনর্বাসনে কাজ হয়েছে। সবশেষ স্ক্যান রিপোর্ট সাইফউদ্দিনকে দিচ্ছে ফেরার বার্তা। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, বুধবার করানো স্ক্যানের রিপোর্ট ভালো হওয়ায় সাইফউদ্দিন এখন থেকে ওয়ার্ক লোড নিতে পারবেন। ধীরে ধীরে শুরু করবেন ব্যাটিং-বোলিং।

ছুটি কাটিয়ে শুক্রবার বাংলাদেশে আসবেন জাতীয় দলের সাউথ আফ্রিকান ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। তার অধীনে চলবে সাইফউদ্দিনের শেষ ধাপের পুনর্বাসন।

কোমরে ৯ বছর আগের পুরনো চোট ফিরে আসায় ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বেশ ধকল গেছে সাইফউদ্দিনের। চোট নিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে খেললেও ভারত সফরে যেতে পারেননি। পেস-অলরাউন্ডার খেলতে পারছেন না বিপিএলে। অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে পুনর্বাসন প্রক্রিয়া। কোমরের ফ্যাসেল জয়েন্টের পেইন থেকে মুক্তি পেতে বেশ কিছুদিন থাকতে হয়েছে পূর্ণ বিশ্রামে। অবস্থা যাচাইয়ে নিয়মিত করাতে হয়েছে স্ক্যান।

তিন মাস বাইরে থাকা জাতীয় দলের প্রতিভাবান অলরাউন্ডার সাইফউদ্দিন ঠিক কবে ম্যাচ খেলার ফিটনেস ফিরে পাবেন সেটি নির্ভর করবে ফিজিওর অধীনে কাজ শুরুর পর। ডা. দেবাশীষ বললেন, ‘কবে থেকে খেলতে পারবে সেটি এখনই বলা কঠিন।’

সাইফউদ্দিনের জটিল সমস্যা সমাধানে চিকিৎসকদের দিতে হয়েছে বাড়তি শ্রম। কোন পদ্ধতিতে আগালে ব্যথা সেরে উঠবে সেটি নিয়ে ভাবনা-চিন্তা কম করতে হয়নি বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষের। সাইফউদ্দিনকে ইংল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ছিল বিসিবির। সেখানকার এক চিকিৎসককে ধাপে ধাপে পাঠানো হয় স্ক্যান রিপোর্ট। যার পরামর্শ মেনেই চলেছে চিকিৎসা।

বিষয়:বাংলাদেশ ক্রিকেট দললিড স্পোর্টসসাইফউদ্দিন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…