চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইদ খোকনের নির্বাচনী ইশতেহার ঘোষণা

কাজী ইমদাদকাজী ইমদাদ
৪:০৮ পূর্বাহ্ন ১২, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

নির্বাচনী ইশতেহারে সাইদ খোকন ঘোষণা করেছেন, “পানি, গ্যাস ও বিদ্যুৎ এই প্রধান তিন নাগরিক সেবা নিশ্চিত করা হবে। পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর নগরী এবং দূর্ণীতি, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ও নাগরিক জনের নিরাপদ জীবন নিশ্চিত করা হবে। শিক্ষার সুযোগ সকলের জন্য অবারিত করা হবে।”

দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ ও সহস্র নাগরিক কমিটি সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আজ ঘোষিত এই নির্বাচনী ইশতেহারে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন।

সাইদ খোকন তার ইশতেহারে নগরবাসীর সমস্যাগুলোকেই তুলে এনেছেন। যানযটমুক্ত নগরী গড়া, বুড়িগঙ্গা রক্ষা, পানি, বিদ্যুৎ, গ্যাসের নিশ্চয়তায় অগ্রাধিকার দিয়েছেন তিনি।

ইশতেহার ঘোষণা করে সাইদ খোকন নগরবাসীকে তার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, “আমার প্রয়াত পিতা যেভাবে তার জীবনকে আপনাদের জন্য উৎসর্গ করেছিলেন আজকের এই ইশতেহার ঘোষণার সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমি আমার জীবন আপনাদের জন্য উৎসর্গ করবো।”

দক্ষিণ সিটিতে মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী মীর্জা আব্বাস মামলার কারণে এখনো নির্বাচনি মাঠে নামেননি বলে জানিয়েছেন তার স্ত্রী। মীর্জা আব্বাসের স্ত্রী ঢাকা দক্ষিণে প্রচার চালানোর সময় বলেছেন, এক সপ্তাহের মধ্যে ইশতেহার ঘোষণা করা হবে।

এসময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের ছেলে পেলেরা কমিশনার প্রার্থী, মেয়র প্রার্থী দলের ৮০ পার্সেন্টইতো হয় জেলে, নাহয় বিভিন্ন মামলায় সামনে আসতে পারছে না।”

Reneta

জণগনের ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, “জনগণকে নিয়েই কাজ করছি। জনগনের সাড়াতো আলহামদুলিল্লাহ অনেক ভালো পাচ্ছি।”

ঢাকা দক্ষিণে অন্য মেয়র প্রার্থীরাও মানুষের দ্বারে দ্বারে ভোট চাইতে যাচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সাইদ খোকন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বসেই গড়লেন এক টুকরো বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT