বাংলাদেশ

সাংস্কৃতিক অধিকারের প্রত্যয়ে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা

সাংস্কৃতিক অধিকারের প্রত্যয়ে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা

সাংস্কৃতিক শক্তিতে সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার প্রত্যয় নিয়ে বিজয় শোভাযাত্রা করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

‘বিজয়ের অঙ্গীকার, সাংস্কৃতিক অধিকার’ স্লোগান নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণিল এই শোভাযাত্রার উদ্বোধন করেন নাট্যজন রামেন্দু মজুমদার। এসময় র‌্যালিতে অংশ নেয়া সকলকে নিয়ে মানবিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন তিনি।

শোভাযাত্রাটি শহীদ মিনার থেকে শুরু হয়ে ফুলার রোড হয়ে টিএসসিতে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে আরো অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহ-সভাপতি ঝুনা চৌধুরীসহ অন্যরা।

বিষয়:বিজয় র‌্যালি সাংস্কৃতিক জোট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…