চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক মামুনুর রশীদকে শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

একুশে টেলিভিশনের সাংবাদিক মামুনুর রশীদকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছে তার সহকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

মঙ্গলবার বেলা ১২টার দিকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে দাঁড়ায়। সেখানে দুই দফা নামাজে জানাযা হয়। জানাযা শেষে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, একুশে টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হুসেইন প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘তার সাংবাদিকতা পেশার কেবল সূচনাপর্ব। সে এভাবে আমাদের ছেড়ে যাবে এটা বিশ্বাস করা যায় না। একজন শিক্ষকের পক্ষে তার ছাত্রের অকাল মৃত্যু মেনে নেওয়া কঠিন। সে ছিল একজন বস্তুনিষ্ঠ সাংবাদিক। তার অকাল মুত্যুতে আমাদের যে বড় ধরনের ক্ষতি হল তাতে কোনো সন্দেহ নেই।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমি আজ সকালে তার মৃত্যু সংবাদ শুনে বিশ্বাস করিনি। কয়েক জায়গায় ফোন দিয়ে খোঁজ নিই। সবসময় তার সঙ্গে যোগাযোগ হত। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।’

সোমবার রাত সাড়ে দশটার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সাংবাদিক মামুনুর রশীদকে নিয়ে যাওয়া হয় রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউটে। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Reneta

জন্মদিনের ঠিক কয়েক ঘণ্টা আগেই সদা হাস্যোজ্বল এ মানুষটির অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ তার সহকর্মী, আত্মীয়-স্বজন ও পরিচিতজনরা।

রাতেই তার মরদেহ রাখা হয় বারডেমের হিমঘরে। সেখানে প্রিয় মানুষটিকে এক নজর দেখতে ছুটে যান শুভাকাঙ্ক্ষিরা।

তার প্রথম নামাজে জানাজা বেলা ১১ টায় তার কর্মস্থল একুশে টিভি কার্যালয়ে সম্পন্ন হয়।

মামুনুর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০০৩-৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুর আগে একুশে টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একুশে টেলিভিশনমামুনুর রশিদসাংবাদিকসাংবাদিক মামুনসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি’

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগপত্রে যেসব অসুস্থতার কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬

বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়িয়েছে চীনে

জুলাই ২৪, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদ নেতার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT