চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক নির্যাতনের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ১৯, মে ২০১৮
অপরাধ
A A
আসাদুজ্জামান খাঁন

ফাইল ছবি

পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনসহ সব ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তিনি বলেন: পুলিশ, সরকারি কর্মকর্তা, সংসদ সদস্য কেউই আইনের উর্ধ্বে নয়। দোষ করলে সাজা পেতেই হবে।

শনিবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: মহাখালীতে সাংবাদিক হেনস্থা ও পল্টনের ঘটনায় তদন্ত কমিটি কাজ করছে। তবে কারা তদন্ত করছে সেই নামগুলো মনে নেই। তদন্তে দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উপস্থিত সাংবাদিকদের আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযানে বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন নিহত হওয়ার বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন বলেন: এমন ঘটনায় একজন ম্যাজিস্ট্রেট তদন্ত করে থাকেন। এগুলোর বিষয়ে তদন্ত চলছে। বিনা বিচারে কিছু হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাংবাদিক নির্যাতন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘২ মাসের মধ্যে রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়া হবে’

পরবর্তী

মাদক ব্যবসার নেপথ্যের গডফাদাররা রেহাই পেয়ে যাচ্ছে?

পরবর্তী
আসাদুজ্জামান খান-মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান

মাদক ব্যবসার নেপথ্যের গডফাদাররা রেহাই পেয়ে যাচ্ছে?

ওবায়দুল কাদের

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনা আর ঘটবে না: কাদের

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT