চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক ওমর ফারুক স্মরণে শোকসভা ও পরিবারকে ডিআরইউ’র অনুদান প্রদান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৬ অপরাহ্ণ ১৪, মে ২০১৭
বাংলাদেশ
A A

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি এম ওমর ফারুক স্মরণে শোকসভা ও পরিবারকে অনুদান প্রদান করা হয়েছে।

রবিবার ডিআরইউ’র সাগর-রুনী মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রয়াত ওমর ফারুকের পরিবারের কাছে তার গ্রুপবীমার ২ লাখ এবং ডিআরইউর নিজস্ব কল্যাণ ফান্ডের ১ লাখসহ মোট তিন লাখ টাকার চেক তুলে দেন সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।

অন্যদিকে প্রয়াতের সন্তানদের শিক্ষাবৃত্তির নগদ ২৪ হাজার টাকা তুলে দেন ডিআরইউ সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী।

এছাড়া এবারের ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের নগর উন্নয়ন সাংবাদিক পুরস্কারটি ওমর ফারুকের নামে নামকরণ করাসহ আগামী বছর থেকে প্রয়াত সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তির পরিমাণ বার্ষিক ২৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩৬ হাজার টাকায় উন্নীত করা হবে বলে সভায় জানানো হয়।

ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানীর সঞ্চালনায় সভায় প্রয়াত ওমর ফারুকের স্মৃতিচারণ করে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক, প্রয়াত এম ওমর ফারুকের স্ত্রী সানজিদা শওকত, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বিএফইউজের যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, রাজু আহমেদ প্রমুখ।

সভায় ডিআরইউ’র অন্যান্য সদস্যগণ সহ প্রয়াত ওমর ফারুকের দুই কন্যা ফারিয়া ওমর ইরা ও দীপিকা ওমর দিয়া উপস্থিত ছিলেন।

Reneta

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাংবাদিক ওমর ফারুক। তার বয়স হয়েছিল ৫১ বছর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিআরইউসাংবাদিক ওমর ফারুক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনুশীলনে সিরিয়াস মাশরাফিরা

পরবর্তী

ডি ককের ঝুলিতে প্রোটিয়া বর্ষসেরা পুরস্কার

পরবর্তী
প্রোটিয়াদের সেরা ডি কক। ফাইল ছবি

ডি ককের ঝুলিতে প্রোটিয়া বর্ষসেরা পুরস্কার

জামায়াতে ইসলামী বিএনপির বি টিম: ওবায়দুল কাদের

সর্বশেষ

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬

ডিসেম্বরে সরে দাঁড়ানোর আভাস দিলেন স্কালোনি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে হাম প্রতিরোধে টিকাদান ও গবেষণা সেমিনার

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT