বিএফইউজে’র সভাপতি সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। দু’দিন আগে তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার হয়েছিলো। ঘাড়ে প্রচণ্ড ব্যথা নিয়ে গত ১৪ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন আলতাফ মাহমুদ। তাঁর মৃত্যুতে চ্যানেল আই পরিবার গভীর শোকাহত।






