চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের প্রীতি ম্যাচে ব্রাজিল সমর্থকদের জয়

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১:১৪ অপরাহ্ণ ৩০, জুন ২০১৮
কক্সবাজার, জনপদ
A A
প্রীতিম্যাচ

বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা-ব্রাজিল বরাবরই চির প্রতিদ্বন্দ্বিতায় থাকে। তাই বিশ্বজুড়ে এই এই দু’দলের সমর্থকদের মধ্যেও থাকে পক্ষ-বিপক্ষের উন্মাদনা। এই উন্মাদনায় প্রীতি ম্যাচ নিয়ে মাঠে নেমেছিল কক্সবাজারের আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থক সাংবাদিকরা। শুক্রবার বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে দু’দল দুর্দান্ত খেললেও হেরে গেছে আর্জেন্টিনা সমর্থক দল। ২-০ গোলে এগিয়ে জয় ঘরে তুলেছে ব্রাজিল সমর্থক দল।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এই প্রীতি ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ছিলেন ক্রীড়া সচিব মাসুদ করিম। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সহ-সভাপতি রেজাউল করিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট আয়াছুর রহমান ও মোহাম্মদ মুজিবুল ইসলাম, প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান আবদুল কুদ্দুস রানা।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এই প্রীতি ফুটবল ম্যাচে জয়-পরাজয়টা বড় বিষয় নয়। এই ম্যাচটি সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দের মেলবন্ধনকে আরো শক্ত করবে। একই সাথে এই ম্যাচটি তাদের মধ্যে এক অন্য রকম আনন্দের শিহরণ জাগানিয়া হয়ে থাকবে। তাই ভবিষ্যতেও এই ধরণের বিনোদনমূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

খেলায় ব্রাজিলের পক্ষে প্রথমার্ধে প্রথম গোল করেন অধিনায়ক ওমর ফারুক হিরু। কিন্তু দুর্দান্ত খেলে প্রাণপণ চেষ্টা করেও প্রথমার্ধে তার শোধ করতে পারেনি আর্জেটিনা সমর্থক দল। দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি গোল দেন ব্রাজিলের ফরোয়ার্ড আজিজ রাসেল। শেষ পর্যন্ত চেষ্টা করেও ব্রাজিলের প্রতিরোধের মুখে আর গোল শোধ করতে পারেনি আর্জেন্টিনা সমর্থক দল।

খেলায় বিজয়ী ব্রাজিল সমর্থক দলের পক্ষে দুর্দান্ত খেলেন বিপ্লব কান্তি দে সুরেশ, এমআর মাহবুব, ওমর ফারুক হিরু, মুহিবুল্লাহ মুহিব। রক্ষণভাগে চমৎকারভাবে গোল রক্ষা করেন আবদুল আজিজ, সরওয়ার আজম মানিক ও সাইফুল ইসলাম।

অন্যদিকে আর্জেন্টিনা সমর্থক দলের পক্ষে ভালো খেলেছেন আইয়ুবুল ইসলাম, মো. তারেক, শাহেদ মিজান। তবে দর্শকদের মতে, আর্জেন্টিনা সমর্থক দলের রক্ষণভাগ অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় গোল হয়েছে।

Reneta

খেলা পরিচালনা করেন সালেক সোহেল। তাকে সহযোগিতা করেন, মো সালাম ও আবু বকর ছিদ্দিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাপ্রীতি ম্যাচব্রাজিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগস্টে যেমন থাকবে আবহাওয়া

আগস্ট ২, ২০২৬

দেশ জুড়ে পুলিশের বাড়তি নিরাপত্তা, কী বার্তা দিচ্ছে?

আগস্ট ২, ২০২৬

লজিস্টিকস খাতে বিদেশি মালিকানার সীমা শিথিলের প্রস্তাব প্রত্যাহারের দাবি

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানের সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে ডিএনসিসি প্রশাসক

আগস্ট ২, ২০২৬

সমন্বিত উদ্যোগ ছাড়া উপকূলীয় সহনশীলতা নিশ্চিত করা সম্ভব নয়: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT