চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের প্রতি হঠাৎ এমন অসহিষ্ণু আচরণ কেন?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:৪৩ অপরাহ্ন ১০, জুলাই ২০১৭
সম্পাদকীয়
A A
সাংবাদিক পেটানো

সাংবাদিক নির্যাতনের সংখ্যা দিন দিন দীর্ঘ থেকে আরও দীর্ঘ হচ্ছে। সাম্প্রতিক সময়ের কয়েকটি ঘটনা প্রমাণ করে- হঠাৎ করেই সাংবাদিকদের ওপর শারীরিক নির্যাতনের পাশাপাশি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় হয়রানীমূলক মামলার সংখ্যাও বেড়ে গেছে। আজকেও রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আরাফাত রহমান। তিনি একই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। তার অপরাধ; ছাত্রলীগের নেতাকর্মীরা গাড়ি ভাঙচুরের পর একজন পরিবহন শ্রমিককে লাঞ্ছিত করার দৃশ্য ক্যামেরা বন্দি করেছিলেন। চোখে, মাথায় আর পিঠে আঘাত পাওয়া  গুরুতর আহত আরাফাতকে হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত পরিবহন কোম্পানীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, চট্ট্রগ্রাম থেকে ক্যাম্পাসে আসার পথে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা বিজয়কে বাসে ধূমপান করতে নিষেধ করার কারণেই এ ভাঙচুরের ঘটনা। গত কয়েকদিনে এমন আরো কয়েকটি ঘটনার শিকার হয়েছেন সাংবাদিকরা। ২৭ জুন এক লাখ টাকা না পেয়ে ডেইলি অবজারভারের ফটোসাংবাদিক আশিক মোহাম্মদের পকেটে ইয়াবা দিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয় পল্টন থানা পুলিশের একটি টহল দল। আরেকটি ঘটনায় ২৩ জুন যমুনা টেলিভিশেনের রিপোর্টার নাজমুল হোসেনের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ‘বিচারপতির লাল সিঁড়ি ও দেলোয়ারের ক্র্যাচ’ শিরোনামে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। এর আগে ১৩ জুন মানিকগঞ্জের একজন বিচারককে নিয়ে প্রতিবেদন করায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রিপোর্টার গোলাম মুজতবা ধ্রুবর বিরুদ্ধে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাছান মাহমুদকে নিয়ে সংবাদ প্রকাশ করায় গত ২ জুলাই দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র রিপোর্টার তৌফিকুল ইসলাম বাবরের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা করা হয়। ৬ জুলাই দৈনিক সকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহসভাপতি আজমল হক হেলালের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করা হয়।  আজমল হক একজন সংসদ সদস্যকে নিয়ে করা প্রতিবেদন ফেসবুকে শেয়ার দিয়ে তাতে মন্তব্য করেছিলেন। এসব ঘটনা ঘটেছে খুব দ্রুত সময়ের মধ্যে। তবে এখানেই শেষ নয়; গত মে মাসে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০১৭’ উপলক্ষে ‘সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমকর্মীদের পেশাগত ঝুঁকি’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে আর্টিকেল ১৯। ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে গত এক বছরে নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছেন ১৪১ জন সাংবাদিক। আর আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী গত বছর ১১৭ জন সাংবাদিক নির্যাতন, হয়রানি ও আক্রমণের শিকার হয়েছেন। এর বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন অপরাধের খবর প্রকাশ করায় হামলা-মামলার এসব ঘটনা ঘটে। এসব তথ্য আর পরিসংখ্যানই প্রমাণ করে সাংবাদিকদের বিরুদ্ধে ধারাবাহিক হামলা-মামলা শুরু হয়েছে।  কিন্তু কেন? দেশে হঠাৎ কি এমন হয়ে গেল যে সাংবাদিকদের প্রতি একটি গোষ্ঠি অসহিষ্ণু আচরণ শুরু করল? এক্ষেত্রে  প্রভাবশালী নেতা, বিচারক, পুলিশ প্রশাসন সবাই যেন এক। যেন তারা পণ করেছেন; সব ঝাল মেটাতে হবে সংবাদিকদের ওপর। তাদের কাছে যেন সাংবাদিকরাই যত নষ্টের গোড়া! অতীতেও আমরা লক্ষ্য করেছি সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের ঘটনায় প্রশাসনের একরকম উদাসীনতা। যে কারণে বেশিরভাগ নির্যাতনের ঘটনায় জড়িতরা পার পেয়ে যায়। আমরা চাই এই সংস্কৃতি থেকে দেশ-জাতি মুক্তি পাক। অবিলম্বে সাংবাদিক নির্যাতনকারীদের বিচারের মুখোমুখি দাঁড় করানো হোক। স্বাধীন সাংবাদিকতার বাধা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করা হোক।

Jui  Banner Campaign
ট্যাগ: ৫৭ ধারাপুলিশের সাংবাদিক নির্যাতনসাংবাদিকসাংবাদিক নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্য ওয়াশিংটন পোস্টের প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইল লুইস, ছবি: সংগৃহীত।

গণছাঁটাইয়ের পরই পদত্যাগ করেছেন ওয়াশিংটন পোস্টের সিইও উইল লুইস

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটগ্রহণ কেন্দ্র ধূমপানমুক্ত রাখার নির্দেশ ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬

পাকিস্তানের কাছে ভারত ম‍্যাচ বয়কটের ব্যাখ্যা চেয়েছে আইসিসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করল মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT