চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকতা কঠিন মনে হয়: ফেরদৌস

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
১২:১২ পূর্বাহ্ণ ২৯, জুলাই ২০১৫
বিনোদন
A A

চলচ্চিত্র নিয়ে ব্যস্ততা থাকলেও এবার বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস। চ্যানেল আই অনলাইনকে দেওয়া একান্ত আলাপকালে ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত ফেরদৌস বলেন, প্রাণের সঙ্গে ছয়টি বিজ্ঞাপনে কাজ করছি। এছাড়া আরো কয়েকটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করবো।

তিনি জানান, তার হাতে বর্তমানে বেশকিছু সিনেমা রয়েছে। ‘থ্রি ইনলিগেল’ শিরোনামে নতুন সিনেমায় কাজ শুরু হবে কিছুদিন পরই। এই ছবির বেশিরভাগ দৃশ্য ধারণ করা হবে লন্ডনে।

এছাড়াও বাংলাদেশের জন্য ‘সুন্দর হৃদয়’, ‘স্বর্গ থেকে নরক’, ‘মন জানে না মনের ঠিকানা’, সিনেমাগুলোতে কাজ করবেন বলে জানান ফেরদৌস।

তিনি বলেন, কলকাতায় যেহেতু অভিনয় করা হয়; তাই সেখানে বেশ কয়েকটি সিনেমাতে কাজ করার কথা রয়েছে। এর মধ্যে ‘ছেড়ে যাস না’, ‘সাঝেঁর জোনাকি’, অন্যতম। এই সিনেমার সবগুলোতে আমার বিপরীতে কাজ করবে ঋতুপর্ণা।

‘কলকাতায় ‘আরো একবার’ নামে একটি সিনেমায় শুটিংয়ের কাজ চলছে। সেখানে আমার সঙ্গে কলকাতার তিন জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত, রূপা গাঙ্গুলি, ইন্দ্রানী হালদার অভিনয় করছেন।’ বলে ফেরদৌসঅ

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশুনা করেছেন তিনি। সেই হিসেবে লেখালেখিতে যুক্ত হওয়ার ইচ্ছা আছে কি না; এমন প্রশ্নের জবাবে ফেরদৌস বলেন, লেখালেখির ইচ্ছাতো আছেই। কিছু ছোট গল্প লিখেছিলাম তা বেশ কয়েকটি পত্রিকায়ও প্রকাশিত হয়েছিলো। ‘হঠাৎ বৃষ্টি’ এবং ‘হঠাৎ বৃষ্টি’র’ সমসাময়িক ঘটনা নিয়েও একটা বই লেখা হয়েছে। এর ধারাবাহিকতায় আগামী বইমেলায় দু’একটি বই প্রকাশের ইচ্ছে আছে। তবে আমার কাছে পেশাদার সাংবাদিকতা বেশ কঠিনই মনে হয়।

Reneta

আপনার জীবনে বাসু চ্যাটার্জি পরিচালিত ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাটা অনেকটা অংশ জুড়ে আছে। এই সুপারহিট ছবির  কোনো সিকুয়্যাল করার পরিকল্পনা আছে কি না; এর উত্তরে ‘গেরিলা’খ্যাত এই নায়ক বলেন, হঠাৎ বৃষ্টিকে নিয়ে ভাবনা আছে। ওই যে বললাম; একটি বই লিখেছিলাম ‘হঠাৎ বৃষ্টি এবং’।

সিনেমায় তিন নায়িকার জীবনে কি ঘটেছিলো। সেই ছেলেটি (নায়ক) রাজস্থান থেকে চলে আসার পর ওই মেয়েটির জীবনে কি ঘটলো, অফিসের বসের প্রেম প্রত্যাক্ষাণ করার পর বস শ্রীলেখা’র কি হলো; বা নায়িকার সঙ্গে শেষ মুহুর্তে দেখা হওয়ার পর তাদের জীবনে কি বিয়ে নামের সেই ফাগুনটি এসেছিলো কি না; এসব প্রশ্নের উত্তর এখনো দর্শক জানতে চায়।

এর জবাবে ফেরদৌস বলেন, জীবনের মোড় ঘুরানো এই সিনেমাটিকে নিয়ে অনেক চিন্তা করছি। কিন্তু চিন্তার জায়গাটি এতো বেশি বড় যে জানি না কবে এটা সফলভাবে রূপ নিবে। তবে প্রত্যেক অভিনেতার ক্যারিয়ারে কিছু সফল সিনেমা ও গুণী পরিচালকদের সঙ্গে কাছ করা অভিজ্ঞতা থাকে।’

‘আমার সৌভাগ্য হয়েছিলো হুমায়ূন স্যারের সঙ্গে কাজ করার।‘চন্দ্র কথা’ নন্দিত নরকে’, ‘আমার আছে জল’। এতো অসাধরণ সৃষ্টি হয়তো আমাকে বাঁচিয়ে রাখবে আজীবন।’

নিজের প্রযোজনায় প্রথম ছবি ‘এক কাপ চা’ কেমন সাড়া পেয়েছে? 

ফেরদৌস: খুব ভালো সাড়া পেয়েছি। দর্শক বেশ পছন্দ করেছে।

সিনেমা জগতে অামার স্বপ্নের পুরুষ উত্তম কুমার, অার  স্বপ্নের নায়িকা সুচিত্রা সেন। তাদেরকে সারাজীবন শ্রদ্ধা করে এসেছি। তাদের অভিনয় সবসময় আমার মনকে ছুঁয়ে দিতো। আর বর্তমানে বলিউডের নায়িকা দীপিকা পাডুকোনের অভিনয় আমার বেশ ভালো লাগে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তমঢালিউডফেরদৌসসুচিত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT